Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি অনুমোদনে এনএইচএর প্রতিক্রিয়া
জাতীয়

ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি অনুমোদনে এনএইচএর প্রতিক্রিয়া

By Esrat Jahan Isfaজানুয়ারি 10, 20262 Mins Read

সরকার কর্তৃক অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। সংগঠনটি জানায়, উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক সভায় ২৯৫টি ওষুধকে অত্যাবশ্যক তালিকায় অন্তর্ভুক্ত করে নির্ধারিত মূল্যে বিক্রির সিদ্ধান্ত সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে বড় ভূমিকা রাখবে।

ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি

Advertisement

শুক্রবার (৯ জানুয়ারি) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক শাদরুল ইসলাম ও সদস্য সচিব ডা. আব্দুল আহাদ এক যৌথ বিবৃতিতে এই বার্তা জানানো হয়েছে।

বিবৃতিতে তারা বলেন, ওষুধের দাম নিয়ন্ত্রণে যুগোপযোগী মূল্য নীতি অনুমোদনের ফলে জনগণ সহজে মানসম্মত, নিরাপদ ও কার্যকর ওষুধ কিনতে পারবেন। ‘এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে চিকিৎসা খরচ কমে আসবে, বিশেষত নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো উপকৃত হবে,’ উল্লেখ করেন তারা।

এনএইচএ মনে করে, প্রয়োজনের মুহূর্তে কার্যকর ওষুধ পাওয়া নাগরিকের মৌলিক অধিকার এবং স্বচ্ছ মূল্য নির্ধারণ সেই অধিকার নিশ্চিতের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

এনএইচএ’র পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানকে। সংগঠনটি জানায়, এই উদ্যোগ ওষুধ বাজারে নীতিগত শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও জোরদার করবে। একই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জন-আস্থা বাড়াতে এটি ইতিবাচক বার্তা দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই নীতি কার্যকর হলে সাধারণ জনগণ ন্যায্য দামে অত্যাবশ্যকীয় ওষুধ পাবেন, বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকবে এবং নীতিগত কাঠামো শক্তিশালী হবে। ‘ওষুধের মূল্য যৌক্তিক হলে শুধু খরচ কমে না, চিকিৎসা চালিয়ে যাওয়ার হারও বাড়ে, যা জনস্বাস্থ্যের জন্য বড় লাভ,’ মন্তব্য করেন এনএইচএ নেতারা।

সংগঠনটি আশাবাদ ব্যক্ত করে জানায়, সরকার, নিয়ন্ত্রণকারী সংস্থা, চিকিৎসক সমাজ, ফার্মাসিউটিক্যাল শিল্প এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত সহযোগিতায় এই নীতিগত সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে। অ্যালায়েন্স মনে করে, এই উদ্যোগ একটি জনবান্ধব, ন্যায়সংগত ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সহায়ক ভিত্তি তৈরি করছে।

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

এনএইচএ জানায়, ভবিষ্যতেও জনস্বার্থকে সামনে রেখে স্বাস্থ্যখাতের ইতিবাচক সংস্কার ও নীতিগত উদ্যোগে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Esrat Jahan Isfa

    Esrat Jahan Isfa is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. She is involved in refining content to ensure accuracy, clarity, and readability for digital audiences. Her work reflects a strong commitment to responsible journalism and quality reporting.

    Related Posts
    রাশিয়া

    রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

    জুন 9, 2026
    প্রধানমন্ত্রী একনেক

    একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

    জুন 9, 2026
    ঝড়

    দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

    জুন 9, 2026
    Latest News
    রাশিয়া

    রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

    প্রধানমন্ত্রী একনেক

    একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

    ঝড়

    দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

    উপাচার্য নিয়োগ

    চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

    অনার্স কোর্স

    অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়

    বরাদ্দ

    নবম পে-স্কেলের বরাদ্দ নিয়ে বড় সুখবর

    গ্রেপ্তার

    নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

    সম্মাননা দেওয়া হবে

    শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

    আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে :স্বরাষ্ট্রমন্ত্রী

    সই করেননি

    রামিসা ধর্ষণ-হত্যা: পূর্ণাঙ্গ রায়ে সই বাকি, ডেথ রেফারেন্স যাচ্ছে হাইকোর্টে

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa