শহীদ ওসমান হাদি হত্যার বিচার ইস্যুতে জাতীয় সংসদে কোনো আলোচনা না হওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
হাদি হত্যার বিচার

Advertisement

রোববার (২৯ মার্চ) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “আজ শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে সংসদে একজন এমপিও কথা বলেননি। এটাই আজকের রূঢ় বাস্তবতা।”

সংসদ সদস্যদের এই নীরবতার সমালোচনা করে তিনি আরও বলেন, “সংসদে কেউ কথা না বললেও আমরা ন্যায়বিচার নিয়ে হতাশ নই। ইনশাআল্লাহ, জনতা এবং আল্লাহর আদালতে এই অন্যায়ের বিচার একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে।”

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে শুরু থেকেই রাজপথ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এনসিপির নেতাকর্মীরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.