Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আইন-আদালত ওসি মোয়াজ্জেমের মামলার রায় বৃহস্পতিবার
আইন-আদালত

ওসি মোয়াজ্জেমের মামলার রায় বৃহস্পতিবার

By Saiful Islamনভেম্বর 27, 20192 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : ফেনীর সোনাগাজী থানার সেই সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

গত ২০ নভেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে সাইবার ট্রাইব্যুনালের (বাংলাদেশ) বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন রায় ঘোষণার এ দিন ধার্য করেন। আইনবহির্ভূতভাবে নুসরাত জাহান রাফিকে জিজ্ঞাসাবাদ করে সেই ভিডিও প্রচারের অভিযোগে মামলাটি করা হয়।

আদালত সূত্র জানায়, ১৫ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করা হয়। সুপ্রিমকোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদী হয়ে মামলাটি করেন।

ট্রাইব্যুনাল মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ২৭ মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার রিমা সুলতানা এ প্রতিবেদন দাখিল করেন। ওই দিনই ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত ১৬ জুন হাইকোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন ১৭ জুন তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর ১৭ জুলাই আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

এরপর ২১ জুলাই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ১২ নভেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়। গত ১৪ নভেম্বর আত্মপক্ষ সমর্থনে ওসি মোয়াজ্জেম ট্রাইব্যুনালের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। মামলায় মোট ১২ জন সাক্ষী দিয়েছেন।

পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত ২৭ মার্চ দুপুর ১টা ১৮ মিনিটে ওসি মোয়াজ্জেম হোসেন তার ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে নুসরাত জাহান রাফির ভিডিও ধারণ, প্রচার ও তা ভাইরাল করেছেন। ওসি মোয়োজ্জেম হোসেন সুশৃঙ্খল পুলিশ বাহিনীর সদস্য হয়েও নিয়ম বহির্ভূতভাবে ভিকটিম নুসরাত জাহান রাফির শ্লীলতাহানির ঘটনার বক্তব্য ভিডিও ধারণ ও প্রচার করে অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। যার ফলে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জানান রাফি। সেখানে কয়েকজন তাকে অধ্যক্ষের বিরুদ্ধে করা যৌন হয়রানির মামলা তুলে নিতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে তার গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়।

এ ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাসহ আটজনের নাম উল্লখ করে সোনাগাজী মডেল থানায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে মামলা করেন। অগ্নিদগ্ধ নুসরাত গত ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।

গত ২৪ অক্টোবর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা হয়। রায়ে অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনের মৃত্যুদণ্ড দেন আদালত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

জুন 8, 2026
রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

জুন 7, 2026
শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

জুন 7, 2026
Latest News
শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

রামিসা ধর্ষণ হত্যা মামলা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলার রায় রবিবার

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলা: আসামির আত্মপক্ষ সমর্থনের দিন আজ

মেহেরপুর

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

রামিসা হত্যা

শিশু রামিসা ধ ‘র্ষ ‘ণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

শিশু শিক্ষার্থীকে বলাৎকার

শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনা: মূল অভিযুক্ত গ্রেপ্তার

হাইকোর্ট

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa