স্পোর্টস ডেস্ক : বর্তমানে এশিয়ার উঠতি দল বলা হয় আফগানিস্তানকে। তাদের দিনে বিশ্বের যে কোন দলকে হারাতে সক্ষম নবী-রশিদরা। কিন্তু সাম্প্রতিক সময়ে খারাপ সময় পার করছে দলটি। সর্বশেষ উইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়ে। ওয়ানডে ক্রিকেটে টানা ১২ ম্যাচে হেরে লজ্জার রেকর্ড গড়েছেন আফগানরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবেআফগানিস্তান। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শেষে ক্যারিবীয়দের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেলে দেশে ফিরবেন রশিদ খানরা।
প্রসঙ্গত, সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শাই হোপ সেঞ্চুরিতে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরআগে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও হেরেছিল আফগানরা। এরফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হল রশিদ খানের দল।
iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.