Advertisement

স্পোর্টস ডেস্ক : আইসিসি থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পর প্রথমেই টি-টোয়েন্টি র‌্যাংকিং থেকে সাকিবের নাম মুছে ফেলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এবার একদিনের ক্রিকেট র‌্যাংকিং থেকেও তার নাম মুছে ফেললো আইসিসি।

আইসিসিরি নতুন হালনাগাদ করা তথ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশি অলরাউন্ডার সাকিবের নাম নেই ব্যাটিং, বোলিং কিংবা অলরাউন্ডার কোনো তালিকাতেই। ফলে অলরাউন্ডার দ্বিতীয় স্থানে থাকা বেন স্টোকস উঠে এসেছেন শীর্ষে। অথচ স্টোকসের থেকে রেটিং পয়েন্টে যোজন যোজন এগিয়ে ছিলেন সাকিব। ইংলিশ অলরাউন্ডারের বর্তমান রেটিং পয়েন্ট ৩১৯। যেখানে সাকিবের পয়েন্ট ছিল ৪০৬।

বিশ্বকাপের দ্বাদশ আসরে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। সেই সাথে বল হাতেও শিকার করেছিলেন গুরুত্বপূর্ণ কিছু উইকেট। দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করে রেটিং পয়েন্টে চলে গিয়েছিলেন ধরাছোঁয়ার বাইরে। ওয়ানডে ব্যাটিংয়ে ছিলেন ২২তম স্থানে। এখানে তার রেটিং ছিল ৬৯২।

সাকিব সরে যাওয়ায় আবারো দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ৩০৭। এছাড়া প্রথমবারের মতো সেরা তিনে উঠে এসেছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। ইমাদের নামের পাশে পয়েন্ট ২৯৫।

টি টোয়েন্টি ও ওয়ানডে র‌্যাঙ্কিং তালিকা থেকে মুছে ফেললেও টেস্ট তালিকায় এখনো রয়েছেন সাকিব আল হাসান। সাদা পোশাকের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থান করছেন তিনি। এখানে তার রেটিং পয়েন্ট ৩৯৭ তার আগে আছেন যথাক্রমে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার ও ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। তাদের দুজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৪৭২ ও ৪১৯।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.