
সোমবার মিরপুর শেরেবাংলায় ঢাকা প্লাটুন (১৭৪/৫) যে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী রয়্যালসকে (১০০/১০), তার মূলে সাবেক পাকিস্তান পেসার ওয়াহাব রিয়াজের অমন বিধ্বংসী বোলিং। ওয়াহাব ফিরে যাচ্ছেন দেশে। যাবার বেলায় আগুন ঝরালেন।
এক পর্যায়ে কোনো রান না দিয়ে চার উইকেট তুলে নিলেন। ম্যাচসেরা তিনিই। বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার ওয়াহাবের। তার স্বদেশি মোহাম্মদ সামি ২০১৭-তে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৯ রানে চার উইকেট নিয়েছিলেন রাজশাহী কিংসের হয়ে। একই বছর সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৬ রানে পাঁচ উইকে নিয়েছিলেন রংপুর রাইডার্সের বিপক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



