Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৩৪১ রান, শ্রীলঙ্কার ৯ উইকেট
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৩৪১ রান, শ্রীলঙ্কার ৯ উইকেট

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 25, 20212 Mins Read

ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৩৪১ রান, শ্রীলঙ্কার ৯ উইকেট

Advertisement

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে অ্যান্টিগা টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনে আরো ৩৪১ রান করতে হবে। আর শ্রীলঙ্কার দরকার ৯ উইকেট। অভিষেক টেস্ট খেলতে নামা পাথুম নিশাঙ্কার সেঞ্চুরি, নিরোশান ডিকাভেলার ৯৬ ও ওশাদা ফার্নান্দোর ৯১ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৪৭৬ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ফলে উইন্ডিজের সামনে টার্গেট দাঁড়ায় ৩৭৫ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৩৪ রান করেছে উইন্ডিজ।

তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ২৫৫ রান করেছিল শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভা ৪৬ ও নিশাঙ্কা ২১ রানে অপরাজিত ছিলেন। ৪ রান যোগ করে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে আউট হন ডি সিলভা। দুজনে পঞ্চম উইকেটে ১৪০ বলে ৭০ রান যোগ করে শ্রীলঙ্কাকে ভালো অবস্থায় যাওয়ার পথ তৈরি করেন। এরপর উইকেটে নিশাঙ্কার সঙ্গী হন ডিকাভেলা। উইন্ডিজের বোলারদের বিপক্ষে তারা প্রতিরোধ গড়ে তোলেন। ৩২৩ বলে ১৭৯ রান যোগ করেন নিশাঙ্কা ও ডিকাভেলা। এর মধ্যে প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকানো নিশাঙ্কা ২৫২ বলে ৬ বাউন্ডারিতে ১০৩ রান করেন।

নিশাঙ্কাকে আউট করেন আলোচিত স্পিনার রাকিম কর্নওয়াল। তার মতো সেঞ্চুরির স্বপ্নে বিভোর ছিলেন ডিকাভেলাও। কিন্তু ব্যক্তিগত ৯৬ রানে তাকে থামতে হয়। পেসার কেমার রোচের বলে বোল্ড হওয়া ডিকাভেলার ১৬৩ বলের ইনিংসে ছিল ৮টি চার। দলীয় ৪৩৮ রানে নিশাঙ্কা ও ৪৬০ রানে ডিকাভেলার আউটের পর শ্রীলঙ্কার লোয়ার-অর্ডার ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেননি। ফলে তারা ৪৭৬ রানে অল-আউট হয়। উইন্ডিজের পক্ষে রোচ-কর্নওয়াল ৩টি করে উইকেট নেন।

টার্গেট পেয়ে দিন শেষে ২০ ওভার ব্যাট করে উইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেলের উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৪ রান। ক্যাম্পবেল করেছেন ১১ রান। অধিনায়ক ক্রেইগ ব্রাফেট ৮ ও এনক্রুমার বোনার ১৫ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৬৯ ও উইন্ডিজ ২৭১ রান করেছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

July 17, 2026
World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

July 17, 2026
সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

July 17, 2026

Latest News

আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

স্কালোনি

ডি পলকে বেঞ্চে বসানোর চমকপ্রদ তথ্য দিলেন স্কালোনি

মেসি

মেসি কত অর্থের মালিক, জানুন আয়ের প্রধান উৎস

afp-messi

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আর্জেন্টিনা

স্পেনকে হারালেই ইতিহাস, অনন্য কীর্তির দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa