Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কক্সবাজারের এসপিকে ‘বর বেশে’ বিদায়, এক দিনে ৩৪ ইন্সপেক্টর একযোগে বদলি
জাতীয়

কক্সবাজারের এসপিকে ‘বর বেশে’ বিদায়, এক দিনে ৩৪ ইন্সপেক্টর একযোগে বদলি

By iNews DeskSeptember 24, 20203 Mins Read

কক্সবাজারের এসপিকে ‘বর বেশে’ বিদায়, এক দিনে ৩৪ ইন্সপেক্টর একযোগে বদলি

Advertisement
সিনহা হত্যার ঘটনায় নানা কারণে সমালোচিত কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে বর বেশে বিদায় দিয়েছেন তার সহকর্মীরা।

অবসরে যাবার আদলে বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের ব্যান্ড পার্টিসহ নানা ফুলে সজ্জিত গাড়ি ফুলের রশি দিয়ে বেঁধে, পুলিশলাইনস থেকে টেনে বের করে তাকে বিদায় জানানো হয়েছে।

বিদায়ী এসপি মাসুদ হোসেন রাজশাহীর জেলায় পদায়ন পেয়েছেন।
কক্সবাজারের এসপিকে ‘বর বেশে’ বিদায়, এক দিনে ৩৪ ইন্সপেক্টর একযোগে বদলি
বিদায়কালে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সব কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় তাদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে, পুলিশ সুপার মাসুদের বিদায়ের দিনে কক্সবাজারের ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশে কর্মরত ৩৪ ইন্সপেক্টরকে (পরিদর্শক) একযোগে বদলি করা হয়েছে।

বুধবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলিকৃতদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে ৩০ সেপ্টেম্বর রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে পোশাক পরে একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

২৪ সেপ্টেম্বর কক্সবাজার আসা প্রজ্ঞাপন মতে, উখিয়া থানার ওসি মর্জিনা আক্তারকে সিলেট, মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌসকে বরিশাল, রামু থানার আবুল খায়েরকে রাজশাহী, চকরিয়ার ওসি হাবিবুর রহমানকে খুলনা, পেকুয়া থানার ওসি কামরুল আজমকে রংপুর এবং কুতুবদিয়া থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরীকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

এ ছাড়াও রামু থানার পরিদর্শক রুমেল বড়ুয়াকে সিআইডি ঢাকা অফিসে, মিজানুর রহমানকে সিআইড ঢাকা, পেকুয়ার ওসি-তদন্ত মাঈন উদ্দিনকে বরিশাল, খোরশেদ আলমকে সিলেট, মো. একরামুল হককে বরিশাল, মো. আমিরুল ইসলামকে রংপুর, মানস বড়ুয়াকে ময়মনসিংহ, এসএম মিজানুর রহমানকে সিলেট, এসএম আতিক উল্লাহকে ঢাকা, মো. আবুল মনসুরকে বরিশাল, মো. ইয়াসিনকে এসএমপি সিলেট, মো. আনোয়ার হোসেনকে বরিশাল, মো. আরিফ ইকবালকে রাজশাহী, টেকনাফের ওসি-তদন্ত এবিএম দোহাকে খুলনা, নুরুল আলম মজুমদারকে বরিশাল, মো. আসাদুজ্জামানকে রাজশাহী, মো. আলী আরশাদকে বরিশাল, মো. মাহবুব মোর্শেদকে সিলেট, রফিকুল ইসলাম খানকে বরিশাল, আমিনুল ইসলামকে এসএমপি সিলেট, জেলা আদালত পুলিশের ইন্সপেক্টর প্রদীপ কুমার দাশকে এসএমপি সিলেট, আনিসুর রহমানকে বরিশাল, কক্সবাজার সদর থানার ওসি-তদন্ত মো. মাসুম খানকে খুলনা, ফজলুল আলমকে বরিশাল, মো. মহিদুল আলমকে বরিশাল, রুপক চন্দ্র দাশকে বরিশাল, বদরুল আলম তালুকদারকে বরিশাল এবং মো. হাবিবুর রহমানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে পুলিশ সদস্যদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে উল্লেখিত স্থানে বদলি করা হয়েছে।

এর আগে, ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে এবং এর কয়েকদিন পর অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।

প্রসঙ্গত, কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর টেকনাফ থাকার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ এবং বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ সাতজনকে গ্রেপ্তার করা হলেও এ ঘটনায় ঘুরে-ফিরে কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে।

সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এসপির নাম উল্লেখ করার আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন। এরপরই প্রথমে এসপি এবং পরে অন্যদের ক্রমান্বয়ে বদলি করছে হেডকোয়ার্টার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa