Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news কক্সবাজারে ১৩ ফিশিং ট্রলারসহ ৫ শতাধিক জেলে নিখোঁজ
Bangladesh breaking news জাতীয়

কক্সবাজারে ১৩ ফিশিং ট্রলারসহ ৫ শতাধিক জেলে নিখোঁজ

By Tarek HasanSeptember 14, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে উপকূলে ফিরতে পারেনি কক্সবাজারের ১৩টি ফিশিং ট্রলার। এসব ট্রলারে ৫ শতাধিক মাঝিমাল্লা রয়েছে। যাদের সঙ্গে গেল ৪৮ ঘণ্টা ধরে যোগাযোগ বন্ধ রয়েছে।

ship

Advertisement

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ ট্রলারগুলো হলো- এফবি হাসান, এফবি আবছার, এফবি সাবিত, এফবি মায়ের দোয়া, এফবি কায়সার, এফবি আব্দুল মালেক এক-দুই, এফবি আঁখি, এফবি তাহসিন, এফবি বাবুল, এফবি নাছির, এফবি সেলিম, এফবি নজির ও এফবি জনি।

ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, গেল বুধবার থেকে টানা বর্ষণ হচ্ছে কক্সবাজার উপকূলে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হওয়ায় উপকূলে ফিরছিলেন জেলেরা। পথিমধ্যে অনেক ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেছে। তারমধ্যে ৮টি ট্রলার কলাতলী ও উখিয়ার ইনানীর পাটোয়ারটেক পয়েন্টে ভেসে এসেছে। সেখান থেকে তিন শতাধিক জেলে জীবিত উদ্ধার হয়েছে। দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গেল ৪৮ ঘণ্টা ধরে কোনো ধরনের যোগাযোগ নেই ১৩ ফিশিং ট্রলারের। এসব ট্রলারে থাকা ৫ শতাধিক জেলের ফোন বা কোনো ভাবে তাদের সঙ্গে সংযোগ নেই। সেই হিসেবে তারা নিখোঁজ রয়েছে।

গেল কয়েক দিনের টানা বর্ষণের ফলে কক্সবাজারে পৃথক পাহাড়ধসের ঘটনায় দুই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। ট্রলারডুবে মৃত্যু হয়েছে দুই জেলের। এ ছাড়া টেকনাফের বন্যার পানিতে ডুবে মারা গেছে এক শিশু। কক্সবাজার জেলায় একদিনেই মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

আর কতদিন চলবে এই টানা বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন।

এদিকে শুক্রবার রাত থেকে বৃষ্টি কমেছে কক্সবাজারে। শহরের হোটেল জোন থেকে পানি নামলেও বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় দুর্ভোগে রয়েছে মানুষ। জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২২৫ মিলিমিটার। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৬০ মিলিমিটার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

July 6, 2026
আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

July 6, 2026
Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

July 6, 2026

Latest News

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa