জুমবাংলা ডেস্ক : কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মোঃ ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

মোঃ ফারুকুল ইসলামের নামে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। ভিডিও দেখে ঘটনায় অভিযুক্ত মোঃ ফারুকুল ইসলামকে সনাক্ত করা হয়।
বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সহ নারীদের হেনস্তা ও হয়রানির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



