Advertisement

স্পোর্টস ডেস্ক : কঠিন পরিস্থিতিতে পড়েছিল জুভেন্টাস। মান বাঁচালেন সেই ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ যুবরাজের শেষ সময়ের পেনাল্টি গোলে এসি মিলানের বিপক্ষে কোনোমতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে জুভরা।

ইতালিয়ান লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে ১০ জনের এসি মিলানের বিপক্ষেও প্রায় হারতে বসেছিল জুভেন্টাস। অতিরিক্ত সময়ে এসে একটি পেনাল্টি পায় তারা। আর রোনালদো সেই সুযোগটা কাজে লাগান।

দল যেমনই করুক, গোল করার ধারাবাহিকতাটা ধরেই রাখলেন রোনালদো। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড নতুন দশকের শুরুতে ৮ ম্যাচে এখন পর্যন্ত করেছেন ১২টি গোল।

ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের মাথায় এগিয়ে যায় এসি মিলান। দারুণ এক ভলিতে গোল করেন আন্তে রেবিচ। তবে এর দশ মিনিটের মাথায়ই স্বাগতিক দলের ডিফেন্ডার থিও এরনান্দেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হয় এসি মিলান।

তবে প্রতিপক্ষকে বাগে পেয়েও গোলের দেখা পাচ্ছিল না জুভেন্টাস, বরং নিশ্চিত হারের দিকেই এগিয়ে যাচ্ছিল। ম্যাচ তখন প্রায় শেষের পথে। যোগ করা সময়ে এসে একটি পেনাল্টি পেয়ে যায় জুভরা। রোনালদো সহজেই সেটি থেকে গোল আদায় করে নেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.