
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।
এ সময় ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে, তবে জরুরি প্রয়োজনে বের হওয়া যাবে। এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
তবে এই কঠোর লকডাউন জরুরি পণ্যবাহী যান ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন এ বিধি-নিষেধের বাহিরে থাকবে।
এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


