
নূর লিখেছেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজ ভিসি ও নৈতিকতাহীন প্রশাসন নিজেদের অপকর্মের বিরুদ্ধে ছাত্র-শিক্ষকদের চলমান প্রতিবাদ ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। এমনকি ক্যাম্পাসের খাবারের দোকানগুলোও বন্ধ করে দিয়েছে।
ছাত্র-শিক্ষকদের যৌক্তিক আন্দোলন থামাতে একই অপকৌশল প্রয়োগ করেছিল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন দলকানা ভিসি ও নৈতিকতাহীন প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের ব্যাকাপ /সাপোর্ট ছাড়া নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি, দুর্নীতি-অনিয়ম করেও এভাবে যাচ্ছে তাই করে টিকে থাকতে পারে না।
গত বছর শিক্ষার্থীদের “নিরাপদ সড়ক আন্দোলন” থামাতে ও সরকার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে “ইনডোর” মিটিং করে এভাবে স্কুল,কলেজ বন্ধ করে দিয়েছিল।
কতটুকু নৈতিকতাহীন, বেহায়া হলে নিজেদের অপকর্ম ঢাকতে এমন স্বৈরাচারী সিদ্ধান্ত নিতে পারে???”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



