রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাস লাইট তৈরির কারখানায় শনিবার বিকেল ৪টার দিকে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং দুইজন গুরুতর দগ্ধ হন।
ঘটনার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধরা হলেন মো. আসিফ (১৪) ও মোহাম্মদ জসিম (১৭), যারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে যান। তিনি দগ্ধদের চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা খোঁজেন, কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


