কন্যা হলো আপনার বাগানের সবচেয়ে সুন্দর ফুল, মেয়ের বিয়ের দিন আফ্রিদি
স্পোর্টস ডেস্ক: গুঞ্জন উঠেছিল শহীদ আফ্রিদির জামাতা হতে যাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। সেই গুঞ্জন এবার বাস্তবে রূপ নিল। শুক্রবার পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির দ্বিতীয় মেয়ে আনশা ও শাহিন আফ্রিদির বিয়ে সম্পন্ন হয়েছে। করাচির জাকারিয়া মসজিদে বিয়ে পড়ানো হয়। এরপর ডিএইচএ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এই দম্পতির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement
আফ্রিদিকন্যা আনশার সাথে শাহিনের বিয়ের কথা পাকাপাকি হয়েছিল দুই বছর আগেই। শুক্রবার শাহিন-আনশার বিয়েতে বসেছিল তারকার মেলা। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম, সরফরাজ আহমেদ, নাসিম শাহসহ আরো অনেক ক্রিকেটারই উপস্থিত ছিলেন।
মেয়ের বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন শহীদ আফ্রিদি। আনশা-শাহিনের বিয়ের ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘কন্যা হলো আপনার বাগানের সবচেয়ে সুন্দর ফুল, কারণ তারা ফোটে মহান আর্শীবাদ নিয়ে। কন্যা আপনার সাথে হাসবে, স্বপ্ন দেখবে এবং আপনাকে হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসবে। বাবা হিসেবে আমি আমার মেয়েকে শাহিনের সাথে বিয়ে দিলাম। তাদের দু’জনকেই অভিনন্দন।’
যে কারণে বিয়ে বাড়ি থেকে সবাইকে রেখে পালালেন বাবর আজম (ভিডিও)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



