দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (রবিবার, ১৫ ফেব্রুয়ারি)। কবির মৃত্যুবার্ষিকীতে বাংলা একাডেমীর আল মাহমুদ কর্নারে বিকাল ৪ টায় স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থান, জাতির আত্মপরিচয়ের বিপ্লবী পথ পরিক্রমায় যার কবিতা মুক্তিকামী গণমানুষকে প্রেরণা জুগিয়ে সাহিত্যকে সমৃদ্ধ করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ।
২০১৯ সালের এই দিনে সাহিত্যের ষোলকলা পূর্ণ করে তিনি ইন্তেকাল করেন।
বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন।
আরও পড়ুনঃ
১৯৫০-এর দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্যে কবি আল মাহমুদ একজন। ২০১৯ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমান। কবির মৃত্যুবার্ষিকীর দিনে বাংলা একাডেমীর আল মাহমুদ কর্নারে বিকেল ৪ টায় স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্ত-অনুরাগীরা উপস্থিত থাকবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


