Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কবে রাজধানীর কোথায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জাতীয়

কবে রাজধানীর কোথায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 6, 2020Updated:November 6, 20204 Mins Read
কবে রাজধানীর কোথায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : মাসব্যাপী বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে রাজধানীর একাংশের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। আর এ কাজের জন্য চলতি মাসে প্রতিটি উপকেন্দ্রের আওতাভুক্ত এলাকা পালাক্রমে দৈনিক আট ঘণ্টা করে বিদ্যুৎহীন থাকবে।

গত ২ নভেম্বর বিজ্ঞাপন দিয়ে বিদ্যুৎ বন্ধের ঘোষণা দেয় ডেসকো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে সংস্থাটি কাজ শুরু করেছে। ডেসকো তাদের ১৫ দিনের সূচিতে ৩২টি সাব-স্টেশন মেরামতের কাজ শেষ করবে।

ডেসকোর পরিচালন বিভাগের নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার থেকে ডেসকোর বার্ষিক মেনটেইন্যান্স বা রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। সাব-স্টেশন বা উপকেন্দ্রগুলো মাঝে মাঝে মেরামত করতে হয়। সেই কাজই শুরু করা হয়েছে। যে এলাকায় সাব-স্টেশন মেরামতে হাত দেয়া হবে, এর আওতাভুক্ত গ্রাহকরা সেদিন ৮ ঘণ্টার জন্য বিদ্যুৎ পাবেন না।

ডেসকোর বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ দিনের সূচিতে ৩২টি সাব-স্টেশন মেরামতের কাজ শেষ করবে ডেসকো। প্রথম দিন ৫ নভেম্বর মিরপুরে স্টেডিয়াম সুইচিং উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ শুরু হয়েছে। ফলে মিরপুর স্টেডিয়াম ও ক্রীড়া পল্লী কমপ্লেক্স এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

৮ নভেম্বর

সেদিন কাকলী এসএস উপকেন্দ্রের মেরামতের জন্য গুলশানের কয়েকটি সড়ক, বনানী পোস্ট অফিস ও বনানীর বেশ কয়েকটি সড়কে বিদ্যুৎ বন্ধ থাকবে।

৯ নভেম্বর

সেদিন দক্ষিণখান এসএস উপকেন্দ্র মেরামত করা হবে। ফলে মাজার চৌরাস্তা, উত্তরখান মধ্যপাড়া, বালুর মাঠ, শাহী মসজিদ রোড, মুণ্ড, পুলারটেক, জামতলা, গাজীপাড়া, ময়নারটেক, চানপাড়া, উত্তরখান উত্তরপাড়া, উজামপুর, মাউসাইড, চাপানেরটেক, জিয়াবাগ, মোল্লাপাড়া, শ্যামলবাগ, আদর্শপাড়া, রাজ্জাকটাওয়ার ও সংলগ্ন এলাকা, ফজিরবাতান, তালতলা উত্তরখান, মিয়াপাড়া, পুরানপাড়া, কুড়িপাড়ারটেক, বড়বাগ, ফায়দাবাদ, তেরমুখ, হিন্দুপাড়া, স্নানঘাট, গুদারাঘাট, চাপানেরটেক, দক্ষিণখান বাজার ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

১১ নভেম্বর

উত্তরা গ্রিড এসএস ও টঙ্গী-৩ এসএস’র সংস্কার করা হবে ১১ নভেম্বর। সেদিন উত্তরার ১১ নম্বর সেক্টরের কয়েকটি রোড ও সোনারগাঁ জনপথ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

১২ নভেম্বর

মিরপুর এসএস২, মহাখালী এসএস ও কালাচাঁদপুর সুইচিং সাবস্টেশন মেরামত করা হবে। সেদিন মিরপুর মুক্তিযোদ্ধা কো-অপারেটিভ মার্কেট, শাহ আলী স্কুল অ্যান্ড কলেজ, মাজার, উত্তর বিশিল তুরাগ সিটি, বেড়িবাঁধ, গোলারটেক, হরিরামপুর, প্রিয়প্রাঙ্গণ হাউজিং, জাহানারাবাদ, মিরপুর নিউ মার্কেট, ঢাকা চক্ষু হাসপাতাল, জনতা হাউজিং এলাকা, মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতাল, সেতুভবন থেকে কাকলী বাসস্ট্যান্ড এয়ারপোর্ট রোডের পূর্ব পাশে, বারিধারা কে ব্লকের কয়েকটি রোড, ইউএন রোডের আংশিক অংশ ও নর্দা থেকে প্রগতি সরণি হয়ে কুড়িল বিশ্বরোডে বিদ্যুৎ থাকবে না।

১৫ নভেম্বর

আগারগাঁও নিউ এসএস, মিরপুর ডিওএইচএস এসএস, গুলশান-১ এসএস, দক্ষিণ খান উপকেন্দ্র মেরামত করা হবে। ফলে মিরপুর ডিওএইচএসের বেশ কয়েকটি এভিনিউ, গুলশান-১ এর ২৩, ২৪, ২৭, ২১, ৩০, ২৮ নম্বর সড়ক এবং কয়েকটি রোডে সেদিন বিদ্যুৎ থাকবে না। এছাড়া পশ্চিম আগারগাঁও, পানির ট্যাংকির মোড়, জেলা নির্বাচন অফিস, এলজিইডি জোনাল অফিস, বারেক মোল্লার মোড়, কাশেমের দোকান, উত্তর পীরেরবাগ, মাইকের দোকান, শেওড়াপাড়া আনন্দ বাজারসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

১৬ নভেম্বর

সেদিন টঙ্গীতে বিসিক উপকেন্দ্র মেরামত হবে। তাই বিসিক পানির ট্যাংকির পূর্ব পাশসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

১৮ নভেম্বর

এডিএ এসএস মেরামত করা হবে ১৮ নভেম্বর। সেদিন কাওলা মোল্লাবাড়ি, আশিয়ান সিটি রোড, আশকোনা, হাজিক্যাম্পসহ আশপাশে বিদ্যুৎ থাকবে না।

১৯ নভেম্বর

সেদিন বসুন্ধরা এসএস, মিরপুর এসএস-২ মেরামত করা হবে। তাই বসুন্ধরা আবাসিক এলাকার অধিকাংশ এলাকা, আইইবি, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, গ্রামীণফোণ, যমুনা ও যুগান্তর অফিসে বিদ্যুৎ থাকবে না। এছাড়া মিরপুর স্বাধীন সুপার মার্কেট, শাহআলী বাগ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনসহ আশপাশে, মিরপুর-১ সংলগ্ন আনসার ক্যাম্প, ডেল্টা হাসপাতাল ও টোলারবাগ আবাসিক এলাকায় বিদ্যুৎ থাকবে না সেদিন।

২২ নভেম্বর

হেলথ সায়েন্স এসএস, গুলশান-১ এসএস, দ্বিগুণ এসএস, মিলগেইট সুইচিং উপকেন্দ্রের মেরামত চলবে। সেদিন গুলশান-১ নম্বরের বেশ কয়েকটি সড়কসহ ডিসিসি মার্কেট ও গুলশান এভিনিউতে বিদ্যুৎ থাকবে না। পল্লবী আবাসিক এলাকা, গ্রামীণ টেলিকম ট্রাস্ট ভবন, অলিম্পিয়া ও জেরিন টেক্সটাইল, আনসার ক্যাম্প, টোলারবাগ, কল্যাণপুর নতুনবাজার, ঝিলপাড় বস্তি এলাকাতেও বিদ্যুৎ বন্ধ থাকবে।

২৩ নভেম্বর

সেদিন বারিধারা উপকেন্দ্র মেরামত হবে। ফলে শাহজাদপুর, আমেরিকান দূতাবাস, জাপান ও চীন দূতাবাস এবং উত্তর বাড্ডা হাজীপাড়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

২৫ নভেম্বর

জোয়ারসাহারা এসএস, টঙ্গী-৩ এসএস এবং উত্তরা গ্রিড উপকেন্দ্র মেরামত করা হবে। ফলে সেদিন কুড়িল বিশ্বরোড, হোটেল র্যাডিসন, মানিকদি, বারনটেক, বালুঘাট, লিচুবাগান, শেওড়া বাজার, কামারপাড়া রোড ইজতেমা মাঠ ও উত্তরার ১২, ১৩, ১৪ নম্বর সেক্টর, দিয়াবাড়িসহ আরও কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

২৬ নভেম্বর

মিরপুর-৬ নম্বর সেকশন উপকেন্দ্র, এসএস-৩ সুইচিং, নিউ টঙ্গী গ্রিড উপকেন্দ্র মেরামত করা হবে। বিদ্যুৎ থাকবে না ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশন, ন্যাশনাল হাউজিং, সানোফি ফ্যাক্টরি, বড়বাগ ও আশপাশের এলাকায়।

২৯ নভেম্বর

ক্যান্ট পার্ক ও সিভিল এভিয়েশন সুইচিং, ধামালকোট উপকেন্দ্র ও নিকুজ্ঞ উপকেন্দ্র মেরামত করা হবে। সেদিন সেনাপ্রধানের বাসভবন, সেনা সদর থেকে গ্যারিসন মসজিদ, সেনানিবাস এলাকা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, হোমিও মেডিকেল কলেজ, ভাসানটেক থানায় বিদ্যুৎ থাকবে না।

৩০ নভেম্বর

উত্তরা এসএস ও টঙ্গী-২ এসএস মেরামত করা হবে। সেদিন উত্তরায় সেকশন-৪ ও ৬ এর কয়েকটি এলাকায়, আজমপুর থেকে আব্দুল্লাপুর সড়কের দুইপাশে, কাঁঠালদিয়া, গাজীপুরা, বাগাইরটেক এলাকায় বিদ্যুৎ থাকবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa