Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news কমছে তিস্তার পানি, এখনও পানিবন্দি ৫০ হাজার মানুষ
Bangladesh breaking news জাতীয়

কমছে তিস্তার পানি, এখনও পানিবন্দি ৫০ হাজার মানুষ

By Tarek HasanSeptember 30, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : কমতে শুরু করেছে লালমনিরহাটের তিস্তা নদীর পানি। স্বাভাবিক হয়ে আসছে বন্যা পরিস্থিতি। কিছু কিছু উঁচু এলাকা থেকে পানি নেমে গেলেও নিম্ন অঞ্চলগুলো এখনও প্লাবিত রয়েছে। অনেক স্থানে রাস্তাঘাট ঘরবাড়ি আবাদি ফসল পানিতে তলিয়ে রয়েছে। পানিবন্দি অবস্থায় রয়েছে জেলার লালমনিরহাট সদর, আদিতমারী, কালিগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ১৪টি ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ।

তিস্তা নদী

Advertisement

জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত শিশু খাদ্য পাঁচ লাখ, গবাদি পশু পাঁচ লাখ, বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য ৩ লাখ ও ৯০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ করা হয়েছে। এরই মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণের কাজ শুরু হয়েছে।

আজ সোমবার বেলা ১২টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে সরেজমিনে দেখা যায়, তিস্তা নদীর পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার এবং রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ১১ সেন্টিমিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এর আগে গত তিন দিন ধরে ভারী বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। এতে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্ট ও রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদ সীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। খুলে দেওয়া হয় তিস্তা ব্যারেজের ৪৪টি জল কপাট। পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা, রাজপুর, খুলিয়াগাছ আদিতমারী উপজেলার মহিষখোচা, চর গোবর্ধন, কালিগঞ্জ উপজেলাসহ হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলোতে বন্যা দেখা দেয়।

বন্যায় রাস্তাঘাট, আবাদি ফসল, ঘরবাড়ি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। পানিতে ডুবে যায় রেললাইন, ফলে ট্রেনের গতি কমিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলার ট্রেন চলাচল করতে দেখা গেছে। গত দু-দিন ধরে বন্যায় জেলার ১৪টি ইউনিয়নের ৭০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। গতকাল রোববার বিকেল থেকে পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এখন পর্যন্ত পানিবন্দি রয়েছে প্রায় ৫০ হাজার মানুষ।

কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, চরাঞ্চলসহ নদীর তীরবর্তী এলাকার রোপা আমন, সবজিসহ বিভিন্ন ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা মাঠ পর্যায়ে জরিপের কাজ চলছে। স্বল্প মেয়াদি বন্যায় সবজি খেতের ক্ষতি হলেও রোপা আমনের কোনো প্রভাব পড়বে না।

কিশোর গ্যাংয়ের হাতে পুলিশি অস্ত্র, নিরাপত্তাহীনতার চ্যালেঞ্জ

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, যেহেতু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, সেহেতু লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদী সংলগ্ন চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। বন্যার পানি নেমে যাওয়ার পরপরই দেখা দিতে পারে নদী ভাঙন। এ জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আপদ ও বিপদকালীন কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যখন যেখানে ভাঙন দেখা দিবে, তখনই সেখানে ভাঙন মোকাবিলা করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa