
ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার বলেন, ‘আমি আমার যা লেখার ও বলার বোর্ডে বলে দিয়েছি। শাহাদাত রাজিব যা ঘটিয়েছে, সেটা নিয়ে ম্যাচ রেফারির শাস্তি দেয়ার এখতিয়ার নেই। এটা লেভেল ৪ এর আওতায়। এ শাস্তি অনেক কঠিন ও বড়। এটা তেড়ে যাওয়া, বাজে অঙ্গভঙ্গি বা গালি দেয়ার মতো ছোটখাটো ঘটনা নয়। সরাসরি গায়ে হাত তোলা। এর শাস্তি কঠিন। আইনে ন্যুনতম ১ বছর সাসপেন্ড। এখন এটা বিসিবিতে পাঠানো হয়েছে। ঘটনার সাক্ষ্য প্রমাণ ও যাচাই বাছাইয়ের পর বোর্ডই ঠিক করবে কি শাস্তি দেবে।’ যেহেতু ম্যাচ রেফারি বলেই দিয়েছেন শাস্তি কমপক্ষে এক বছর হওয়ার সম্ভাবনা। তবে রাজিবের বিষয়ে আগেও অভিযোগ ছিল, সেদিক বিবেচনায় বোর্ড আরও হার্ডলাইনে যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



