Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কমলাপুরে ভ্রাম্যমাণ আদালত, ট্রেনের ছাদে উঠলেই আটক
অপরাধ-দুর্নীতি জাতীয় স্লাইডার

কমলাপুরে ভ্রাম্যমাণ আদালত, ট্রেনের ছাদে উঠলেই আটক

By Protik Hossainসেপ্টেম্বর 1, 2019Updated:সেপ্টেম্বর 1, 20192 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রবিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর স্টেশনে প্রথম দিনের অভিযান শুরু হয়। অভিযানকালে বেশ কয়েকজনকে ছাদ থেকে নামিয়ে আটক করা হয়। এ ছাড়া ছাদে যাত্রী ওঠার প্রবণতা রয়েছে এমন স্টেশনে অভিযান শুরু করে টাস্কফোর্স।

রেলওয়ে সূত্র জানায়, এখন থেকে ট্রেনের ছাদে ভ্রমণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক মো. শহীদ উল্লাহ বলেন, ছাদে বা বাম্পারে অবৈধ ভ্রমণের ক্ষেত্রে আমরা আগে থেকেই দণ্ডনীয় অপরাধ বলে আসছি। এবার কর্তৃপক্ষের নির্দেশে কঠোরভাবে বিষয়টি দমন করা হচ্ছে। ঢাকা থেকে আখাউড়া এবং ময়মনসিংহগামী ট্রেনে ছাদে ভ্রমণের প্রবণতা বেশি দেখা যায়। এ জন্য সেসব ট্রেনেও কড়া নজরদারি করা হচ্ছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক আমিনুল হক জুয়েল বলেন, সকাল থেকে চার সদস্যের একটি টিম প্রতিটি ট্রেন ছাড়ার সময় নজরদারি করছে। কিছু যাত্রী নিজেদের ইচ্ছায় অনেকটা শখ থেকে ছাদে উঠে পড়েন। কর্তৃপক্ষ এবার এ বিষয়ে কঠোর হতে নির্দেশনা দেওয়ায় আর কাউকে ছাদে নেওয়া হচ্ছে না। রেলওয়ে আইন ১৮৯০ অনুযায়ী কোনো মানুষের দ্বারা যদি রেলের ক্ষতি হয় তাহলে তার এক বছরের কারাদণ্ড কিংবা অর্থদণ্ডের ব্যবস্থা রয়েছে।

রেলের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) মো হারুনুর রশীদ বলেন, রেলের পশ্চিমাঞ্চলে ১৫টি টাস্কফোর্স টিম ছাদে ভ্রমণবিরোধী অভিযান চালাচ্ছে। ছাদে বেশি উঠার প্রবণতা দেখা যায় পশ্চিমাঞ্চলের এমন ১২টি স্টেশনে চলছে কড়া নজরদারি। একইভাবে রেলের পূর্বাঞ্চলেও বিশেষ অভিযান চালাবে টাস্কফোর্স।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘এখন থেকে কেউই কোনো ট্রেনের ছাদে উঠতে পারবেন না। ট্রেনের ছাদে ভ্রমণে এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

জুন 13, 2026
বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
মাথাপিছু আয়

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

জুন 13, 2026
Latest News
সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাথাপিছু আয়

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

zaima-rahman

বার কাউন্সিলের এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

Moin

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে : মঈন খান

ব্রাজিল

ব্রাজিল খেললেই অর্ধেক ভাড়া, আলমগীরের উদ্যোগে গ্রামজুড়ে উৎসবের আমেজ

গভর্নর

ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর

Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa