
আজ (১৮ মে) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে স্থানীয় ফটো সাংবাদিক, টিভি ক্যামেরাম্যান ও সংবাদপত্র হকার্সদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
জেনে শুনে বিষপান না করার জন্য জনগনের প্রতি আহ্বান জানিয়ে হুইপ ইকবালুর রহিম বলেন, ‘করোনা একেবারে নির্মূল না হওয়া পর্যন্ত জনসমাগমস্থল এড়িয়ে চলতে হবে সবাইকে।’
করোনাভাইরাস প্রতিরোধকালীন সময় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘করোনা রোগীদের সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে এবং করোনা প্রতিরোধে জনগনকে সচেতন করার ক্ষেত্রে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ গণমাধ্যম বন্ধুরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।’
স্থানীয় এই সংসদ সদস্য আরও বলেন, ‘বিভিন্ন সময়ে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রচার করছেন সংবাদ মাধ্যম। এছাড়াও চিকিৎসকদের পরামর্শমুলক বক্তব্য প্রচার করে তারা জনগনকে সচেতন করে তোলার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ অবদান রাখছেন। ইতোমধ্যে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন।
তিনি মৃত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যে সমস্ত সাংবাদিক কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত রোগমুক্তি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



