Advertisement
জুমবাংলা ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু ও তার সুযোগ্য উত্তরসূরি শেখ হাসিনার দুরদৃষ্টিসম্পন্ন কর্মসূচির ধারাবাহিকতায় হ্যানরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়িখ্যাত বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। ২০০৯ সালের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বৈশ্বিক মহামারিতে স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, অফিস ও কলকারখানা চালুসহ স্বাভাবিক জীবনধারা সচল রেখেছে। অনেক উন্নত দেশসমূহের জিডিপি প্রবৃদ্ধি যেখানে ঋণাত্মক সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.২ শতাংশ। করোনাকালেও প্রমাণিত হলো আমরা বীরের জাতি।

বুধবার (৩১ মার্চ) ঢাকায় বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ টেলিটক বাংলাদেশ লিমিটেড আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও মুজিববর্ষ স্মরণিকা ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, একাত্তরের পরাজিত শত্রুরা দিনে দিনে আরও শক্তিশালী হয়ে পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। আমাদের বুঝতে হবে একাত্তরের যুদ্ধ এখনো শেষ হয়নি। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে উপস্থাপন করা বঙ্গবন্ধুর প্রতিটি সৈনিকের কর্তব্য হওয়া উচিৎ।

মন্ত্রী বলেন, সামনের দিনে বাংলাদেশ অনেক বেশী অগ্রগতি অর্জন করবে কারণ আমাদের তরুণ প্রজন্ম অনেক মেধাবী ও সৃজনশীল। তিনি বলেন, বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ স্থাপন, আইটিইউ ও ইউপিইউ এর সদস্যপদ অর্জন ও টিএন্ডটি বোর্ড গঠন এবং প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন। তিনি সামনের দিনগুলোতে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা আরও বেগবান করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান ।

বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ টেলিটক বাংলাদেশ লিমিটেড শাখার সভাপতি রওনক আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, টেলিটক এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাহাব উদ্দিন, আইইবি’র সভাপতি প্রকৌশলী নুরুল হুদা, ভাইস প্রেসিডেন্ট মো: নুরুজ্জামান ও প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শিবলু বক্তৃতা করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.