নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। (ফাইল ছবি)
Advertisement

জুমবাংলা ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনায় বিশ্বের অর্থনীতিতে ধ্বস নেমেছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে করোনা তেমন কোনো আঘাত করতে পারেনি। দেশের উন্নয়ন সমানতালে এগিয়ে চলছে।

তিনি বলেন, যারা পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল তারা দেখুক এই করোনার মধ্যেও পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে।

আজ সোমবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনাকালে বিশ্বের বিভিন্ন দেশে সমস্যা হয়েছে, কিন্তু বাংলাদেশে তা হয়নি। করোনায় বিশ্বের অর্থনীতিতে ধ্বস নেমেছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন ও জীবিকার  যে তত্ত্ব দিয়েছেন তা সমগ্র পৃথিবীতে প্রশংসিত হয়েছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ডায়নামিক নেতৃত্বদানকারী নেতা পৃথিবীতে আর নেই; বড় দেশ থাকতে পারে, বড় সম্পদশালী থাকতে পারে, কিন্তু বড় নেতৃত্বদানকারী নেতা নেই। তাই এই মঞ্চ থেকে আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সুস্থতা, মঙ্গল ও দীর্ঘজীবন কামনা করছি।’

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান এর সভাপতিত্বে ও ডাঃ ইমরুল কায়েস এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।

সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পরে বোচাগঞ্জ উপজেলা চত্বরে এলজিইডির বাস্তবায়নাধীন ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন, ৭টি পাকা রাস্তার উদ্বোধনসহ এডিপি প্রকল্পের আওতায় সেলাই মেশিন, হুইল চেয়ার, ভ্যানগাড়ি ও বাই সাইকেল বিতরণ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.