Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় করোনাভাইরাস সংক্রমণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
জাতীয় স্লাইডার

করোনাভাইরাস সংক্রমণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

By Protik HossainFebruary 14, 2020Updated:February 14, 20202 Mins Read

করোনাভাইরাস সংক্রমণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা চীনের উহান শহর ও অন্যান্য স্থানে করোনাভাইরাস সংক্রমণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। খবর ইউএনবি’র।

প্রধানমন্ত্রী এ ভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ অনুষ্ঠিতব্য ‘মুজিব বর্ষের’উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন।

চীনের প্রেসিডেন্ট এবং সিপিসির সাধারণ সম্পাদক শি জিনপিংয়ের কাছে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার সুযোগ্য নেতৃত্বে চীন সরকার সর্বোচ্চ দক্ষতা ও নিয়ন্ত্রণের সাথে পরিস্থিতির অবনতি মোকাবিলা করতে এবং সংক্রমণ থামাতে সক্ষম হবে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন এ সংকট নিরসনে একটি টাস্কফোর্স গঠন ও জরুরি হাসপাতাল স্থাপন সময়োপযোগী ও প্রশংসার দাবিদার।

করোনাভাইরাস সংক্রমণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোকপ্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বন্ধুত্বপূর্ণ চীনের সরকার ও আক্রান্তদের মানুষের দুর্দশা লাঘবে তাদের পাশে থাকবে।

ভুক্তভোগীদের দুর্দশা লাঘবে যে কোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

চীনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের করোনাভাইরাস প্রাদুর্ভাবের এ সঙ্কটময় মুহূর্তে সুরক্ষা দেয়ায় চীনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

চীন ও সেদেশের জনগণের প্রতি প্রেসিডেন্ট শি’র দক্ষ নেতৃত্ব এবং অঙ্গীকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রেসিডেন্ট শি’র বুদ্ধিদ্বীপ্ত নেতৃত্ব চীনকে উন্নয়নের অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

তার গতিশীল নেতৃত্বের কারণে চীন উন্নয়নের বিশ্ব মডেল হয়ে উঠেছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে এশীয় অঞ্চলে চীনের প্রেসিডেন্টের অবদান সত্যই প্রশংসার দাবিদার, বলেন প্রধানমন্ত্রী।

১৯৫২ এবং ১৯৫৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফর বাংলাদেশ এবং আধুনিক চীনের মধ্যকার সম্পর্ক দৃঢ় ভিত্তি প্রতিষ্ঠা করে। আর সম্পর্ক উন্নয়নে আপনার অবিসংবাদিত নেতৃত্বের অধীনে চীন-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হয়েছে, উল্লেখ করেন তিনি।

চীনের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সরকারি ব্যবস্থাপনা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa