আন্তর্জাতিক ডেস্ক : রোজা রেখে করোনার টিকা গ্রহণ করলে রোজা ভাঙবে না বলে মন্তব্য করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলারসের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ।
এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন তিনি।
বিবৃতিতে সৌদি গ্র্যান্ড মুফতি বলেছেন, করোনার টিকা গ্রহণ করলে রোজা ভাঙবে না। কারণ এই টিকা খাবার বা পানীয় হিসেবে কাজ করে না। এটি মূলত একটি প্রতিষেধক। করোনা মহামারির জীবাণু প্রতিরোধ করতে দেহে সুঁচের সাহায্যে এ টিকা প্রয়োগ করা হয়।
এদিকে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ইতিমধ্যে দেশটিতে ২.৬ মিলিয়ন ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে।
সূত্র : আরব নিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


