Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা করোনার মধ্যেই ইসলাম গ্রহণ করলেন অস্ট্রিয়ার রেসলিং তারকা
খেলাধুলা

করোনার মধ্যেই ইসলাম গ্রহণ করলেন অস্ট্রিয়ার রেসলিং তারকা

By iNews DeskApril 21, 20203 Mins Read

করোনার মধ্যেই ইসলাম গ্রহণ করলেন অস্ট্রিয়ার রেসলিং তারকা

Advertisement
বিশ্বের মানুষের কত ক্ষমতা, পারমানবিক বোমা, সুপার কম্পিউটার, প্রযুক্তির এতএত উৎকর্ষতা, সামরিক, অর্থনৈতিক ক্ষেত্রে এত উন্নতির সোপান- সব কিছুই হার মেনে গেছে অতিক্ষুদ্র, যা খালি চোখে দেখা যায় না- এমন এক ভাইরাসের কাছে। বিশ্বের মহাপরাক্রমশালী শক্তিধর রাষ্ট্রগুলো আজ ঘরে বন্দী।

করোনাভাইরাস তথা কোভিড-১৯ এতটাই দাপট যে, সারা বিশ্বকেই চোখের পলকে লকডাউন করে দিয়েছে সেটা। কোয়ারেন্টাইনে বসে এক অতিক্ষুদ্র ভাইরাসের এমন বিশাল শক্তি দেখে নিজের বিশ্বাসেই এক বিশাল পরিবর্তন অনুভব করেন অস্ট্রিয়ান মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) রেসলার উইলহেম অট।

সেই পরিবর্তনের সঙ্গে তার চিন্তার জগৎও খুলে যায়। তিনি করোনাভাইরাসের শক্তির উৎস খুঁজতে থাকেন। অবশেষে পেয়ে যান করোনার শক্তির উৎস কি। তিনি বিশ্বাস খুঁজে পেলেন সৃষ্টিকর্তায়। অবশেষে করোনার কারণে কোয়ারেন্টাইনে থাকতে থাকতেই ইসলাম গ্রহণ করেন ফেলেন জাতিতে জার্মান এই অস্ট্রিয়ান। নতুন নাম রাখেন খালিদ অট।

১৬ এপ্রিল নিজের ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা দেন উইলহেম অট। জানিয়ে দিলেন, কোভিড-১৯ এর এই সঙ্কটই আমাকে সঠিক পথ খুঁজে পেতে সহযোগিতা করেছে।

তবে, কোয়ারেন্টাইনে থাকতে নয়, ইসলামের সু-শীতল ছায়ার খোঁজ তিনি পেয়েছিলেন আরো আগেই। কোয়ারেন্টাইনে থেকে স্টাডি করে শুধু নিজের মধ্যে বিশ্বাস পাকা-পোক্ত করেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় উইলহেম জানান, ইসলাম তার মানসিকতায় গেঁথে ছিল গত কয়েকটি বছর ধরেই। কিন্তু সময়ই বের করতে পারছিলেন না এ নিয়ে স্টাডি করার, জানা-শোনা করার। অবশেষে কোয়ারেন্টাইনে থেকে নিরবচ্ছিন্ন অবসর খুঁজে পেয়েছেন। সেখানেই তিনি খুঁজে পেলেন ইসলামের সৌন্দর্য।

উইলহেম অট বলেন, ‘আমি নিজেকে রাজনৈতিক মনোভাবাপন্ন হিসেবে গড়ে তুলতে চাই। তবে, যখন আমি খুব কঠিন সময় অতিবাহিত করি, তখন ইসলাম আমাকে শক্তি যোগায়।’
করোনার মধ্যেই ইসলাম গ্রহণ করলেন অস্ট্রিয়ার রেসলিং তারকা
ইনস্টাগ্রামে পোস্ট করা বার্তায় এই এমএমএ ফাইটার তার নিজের শাহাদাতের (ইসলামে দীক্ষিত হওয়ার) ঘোষণা দেন। একই সঙ্গে ইসলামের পাঁচ কালেমার একটি পড়ে শোনান। যেটা ইসলাম গ্রহণ করার স্বীকৃতি দিয়ে থাকে, আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং মোহাম্মদ (সঃ)কে আল্লাহর রাসুল হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে।’

উইলহেম অট বলেন, ‘আমার বিশ্বাস অনেক বেশি শক্তিশালী। যে কারণে আমি বুঝতে পারছি, একমাত্র সত্যিকার আল্লাকে। একই সঙ্গে আমি গর্বভরেই স্বাক্ষী দিতে পারছি ইসলামে প্রবেশ করার। হ্যাঁ, আমি এখন একজন মুসলিম।’

অন্য এক পোস্টে উইলহেম অট তার সমর্থকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কারণে তাদেরকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ইসলামিক সমাজে তাকে উষ্ণতার সঙ্গে গ্রহণ করে নেয়ার কারণেও ধন্যবাদ জানান তার মুসলিম ভাইদের।’

তিনি বলেন, ‘আমি নিজেকে বড় করে উপস্থাপনের জন্য বিষয়টা জানাচ্ছি না। বিষয়টা পোস্ট করছি কেবল, আমার চারপাশে যারা রয়েছেন এবং আমার বন্ধুদের বিষটা জানানোর জন্য।’

১৯৮২ সালে জন্মগ্রহণ করেন তিনি। মার্শাল আর্টের ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে ৬১৫ জনের মধ্যে তিনি রয়েছেন ৭৪ নম্বরে। ২০০৮ সালে পেশাদার মার্শাল আর্ট শুরু করেন উইলহেম। এরপর এখনও পর্যন্ত ৩৩ ম্যাচ খেলে ১৬টিতে জয়লাভ করেন। মিক্সড মার্শাল আর্টে মুসলিমদের সঙ্গে মেলামেশার কারণেই ইসলামের প্রতি অনুরক্ত হয়ে পড়েছিলেন উইলহেম অট।

শুধু উইলহেম অটই নন, সম্প্রতি ইসলাম গ্রহণ করেন চরম মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত এক জার্মান রাজনীতিবিদ। আর্থার ওয়েগনার নামে এই রাজনীতিবিদ জার্মানিতে মুসলিম বিদ্বেষী এবং কঠোর ডান-পন্থি হিসেবে পরিচিত রাজনৈতিক দল অল্টারনেটিভ ফার ডয়েচল্যান্ডের (এএফডি) নেতৃত্বস্থানীয় সদস্য ছিলেন। কিন্তু গত জানুয়ারিতে তিনি হঠাৎ ইসলাম গ্রহণ করে দলের নেতৃত্ব ছেড়ে দেন।

বার্লিণভিত্তিক একটি দৈনিকে তিনি সরাসরি জানিয়ে দেন, ‘এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।’ তার রাজনৈতিক দল অল্টারনেটিভ ফার ডয়েচল্যান্ডের মুখাপাত্র জানিয়ে দেয়, এ বিষয়ে তারা মোটেও প্রস্তুত ছিল না। তাদের এমন একজন নেতা যে ইসলামের প্রতি অনুরক্ত হয়ে পড়ছেন, সেটা তারা টেরই পায়নি। তবে, এ ঘটনায় দলের কোনো ক্ষতি হবে না বলেও জানায় তারা।
করোনার মধ্যেই ইসলাম গ্রহণ করলেন অস্ট্রিয়ার রেসলিং তারকা
তবে জার্মান পত্রিকাগুলো বলছে, জার্মানিতে দলে দলে আসা মুসলিম শরনার্থীরাই তার মধ্যে পরিবর্তন ঘটিয়েছে। সেখান থেকেই ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে ফেলেন আর্থার ওয়েগনার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
ইয়ামাল

আমাদের মনে কোনো ভয় নেই : ইয়ামাল

July 11, 2026
ভিনি জুনিয়র

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনি জুনিয়র

July 11, 2026
Norway

হালান্ড-কেইন দ্বৈরথকে পাত্তাই দিচ্ছেন না নরওয়ের কোচ

July 11, 2026

Latest News

ইয়ামাল

আমাদের মনে কোনো ভয় নেই : ইয়ামাল

ভিনি জুনিয়র

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনি জুনিয়র

Norway

হালান্ড-কেইন দ্বৈরথকে পাত্তাই দিচ্ছেন না নরওয়ের কোচ

আর্জেন্টিনার লিসান্দ্রো

‘রেফারিরা দুর্দান্ত কাজ করছেন’, বললেন আর্জেন্টিনার লিসান্দ্রো

এমবাপের যত কীর্তি

চলতি বিশ্বকাপে এমবাপের যত কীর্তি

VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

ব্রাজিল বা জার্মানি

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে নেই ব্রাজিল বা জার্মানি

mbappe-penatly-miss

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে যা বললেন হালান্ড

মেসি

তুমুল বিতর্কের মধ্যেই মেসিকে জোড়া স্বীকৃতি দিলো গিনেস বুক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa