
করোনা ভাইরাসের আক্রমণে যেখানে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে দেশের হাসপাতালগুলো। ঠিক তখনই ভয়াবহ রূপ নিচ্ছে মৌসুমি প্রকোপ ডেঙ্গু।
ডেঙ্গু দমনে সিটি কর্পোরেশন মোবাইল কোর্ট পরিচালনা করছে। উত্তরে সিটিতে ১০ টি টিম কাজ করার কথা থাকলেও পাওয়া গেল শুধু বসিলা মিরপুর ও উত্তরায়। স্থানীয়রাও মনে করতে পারছেন না শেষ কবে এডিস মশার ওষুধ দেওয়া হয়েছে। একইসঙ্গে করোনা ও ডেঙ্গু মোকাবিলার ক্ষেত্রে জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোরশেদুল ইসলাম বলেন, আমরা যারা করোনার সময়ে ফিল্ডে ছিলাম তাদেরকেই ডেঙ্গুর দায়িত্ব দেয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন,এই মৌসুমেই আরো বাড়বে এডিসের বংশবৃদ্ধি। কবিরুল বাশার বলেন, গত কয়েকদিন ধরে যে থেকে থেকে বৃষ্টি হচ্ছে সেটি এডিসের জন্য উপযুক্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



