
জানা যায়, ১৫ জুন ওই বিয়ের অনুষ্ঠান হয় এবং তার পরদিন অর্থাৎ ১৬ জুন বর মারা যায়। করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। ওই বিয়েতে অংশ নেয়া মোট ১১১ জন নতুন করে সংক্রমিত হয়।
এমনকি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া স্থানীয় দোকানদার, সবজি বিক্রেতা এবং মিষ্টান্ন প্রস্তুতকারকরাও করোনায় আক্রান্ত হয়েছেন।
মৃত ওই যুবক বিয়ের আগে বিহার থেকে কিছুদিনের জন্যে দিল্লি এসেছিলেন। তারপর বিহারে পৌঁছে তিনি কিছুদিন কোয়ারেন্টাইনেও ছিলেন। তখন যুবকের মধ্যে করোনার লক্ষণ ছিল না। কিন্তু বিয়ের কয়েকদিন আগে তার শরীরে করোনা লক্ষণ দেখা যায় এবং উপেক্ষা করে বিয়ে করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



