
পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকবে বলে জানিয়েছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ওই গৃহবধূ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আনোয়ারা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহম্মদ ঘটনাস্থলে গিয়ে হাসপাতালটি তালাবন্ধ করে দেন।
ডাক্তার বুলবুল আহম্মদ জানান, আইইডিসিআর-এর নির্দেশনা মোতাবেক রোগী করোনা ভাইরাসে মারা গেছে কিনা তা পরীক্ষা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, মৃত মহিলার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এ মুহূর্তে হাসপাতালের আশপাশসহ সামনের রাস্তাটিতে লোকসমাগম সীমিত করা হয়েছে। আইইডিসিআর-এর গাইডলাইন অনুযায়ী তার লাশ দাফন করা হবে। পরীক্ষার রিপোর্ট অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



