
তিনি এক টুইটার পোস্টে জানিয়েছেন, গত কয়েক দিন ধরে আমার শরীর ভালো যাচ্ছিল না। পরে কোভিড-১৯ পরীক্ষা করি, সেখানে আমার রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
১৯৫৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন মাওলানা তারিক জামিল। তিনি পাকিস্তানি ইসলাম প্রচারক, দেওবন্দ পণ্ডিত।
এ ছাড়া তাবলিগ জামাত সংগঠনের সদস্য এবং পাকিস্তানের ফয়সালাবাদের একটি মাদ্রাসার পরিচালকও তিনি। ২০১৩-১৪ সালে দ্য মুসলিম ৫০০-এর জনপ্রিয় বক্তা হিসেবে স্থান পেয়েছিলেন পাকিস্তানি এই ইসলামিক স্কলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



