Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত করোনায় আর্থিক সংকটে আইনজীবীরা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
আইন-আদালত

করোনায় আর্থিক সংকটে আইনজীবীরা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

By Hasan MajorApril 21, 20212 Mins Read

করোনায় আর্থিক সংকটে আইনজীবীরা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

Advertisement
জুমবাংলা ডেস্ক: হাইকোর্টে বেঞ্চ সংখ্যা বৃদ্ধির জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বর্তমানে দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রুপ ধারণ করেছে। এটি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বর্তমানে রমজান মাস চলছে, সামনে ঈদ-উল-ফিতর। লকডাউন এবং আদালতের স্বল্পতার কারণে আইনজীবীরা তাদের পেশা পরিচালনা করতে পারছেন না। ফলে সমিতির সদস্যসহ আইনজীবীরা মারাত্মক আর্থিক ঝুঁকির মধ্যে পড়েছে। একইভাবে সীমিত সংখ্যক আদালত চালু থাকায় বিচারপ্রার্থী মানুষ কাঙ্ক্ষিত বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি উত্তরণে সর্বাত্মক লকডাউনের মধ্যেও আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগকে আরও কার্যকরী করতে আরও অধিক সংখ্যক ফৌজদারি, রিট, সিভিল ও আনুষঙ্গিক বিষয়ে বেঞ্চ বৃদ্ধি করা জরুরি।

সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিচার বিভাগ সচল রাখতে প্রধান বিচারপতি কার্যকর ভূমিকা রেখেছেন। আপিল বিভাগ সচল রয়েছে এবং হাইকোর্ট বিভাগে ৪ টি বেঞ্চে সীমিত আকারে বিচার কাজ চলছে। এই কঠিনতম সময়ে হয়তো শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনা করা সম্ভবপর হচ্ছে না। এ কারণে শারীরিক উপস্থিতি ব্যতীত ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে যেমন করে আপিল বিভাগ সচল রয়েছে তেমনি করে হাইকোর্ট বিভাগে আরো কয়েকটি বেঞ্চ বৃদ্ধি করা প্রয়োজন বলে সমিতি মনে করে। এ লক্ষে মঙ্গলবার এক জরুরি সভায় হাইকোর্ট বিভাগে বেঞ্চ বাড়ানোর বিষয়ে প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউয়ে হাইকোর্টে সীমিত পরিসরে বিচার কাজ পরিচালনার জন্য রিট ও ফৌজদারি মোশন শুনানির জন্য চারটি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। গতকাল আরো দুটি বেঞ্চকে জামিন আবেদন শুনানির এখতিয়ার প্রদান করা হয়। এ নিয়ে হাইকোর্টে ৬টি বেঞ্চ গঠন করে দেওয়া হলো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

June 25, 2026
mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

June 24, 2026
জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

June 23, 2026

Latest News

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa