
এদের মধ্যে একজন হলেন টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান। বিসিবি এখনো করোনা পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে না জানালেও সূত্র জানিয়েছে, ক্রিকেটারদের মধ্যে ওপেনার সাইফ হাসান করোনা আক্রান্ত। তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
একজন স্টাফের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।
মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করোনা পরীক্ষা চলছে। এদিন বিকালে একজন ক্রিকেটার ও একজন স্টাফের করোনা পজেটিভ হবার সংবাদটি সামনে আসে। তবে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



