Advertisement

জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এক দম্পতিকে গ্রাম ছাড়া করেছেন সৎমাসহ স্থানীয়রা। আর গ্রামে জায়গা না হওয়ায় তাদের আশ্রয় হয়েছে পাশের ইউনিয়নের একটি মুরগির খামারে। ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামে।

করোনা আক্রান্ত ব্যক্তি জানান, গত ২১ মে তারা স্বামী-স্ত্রী গাজীপুর থেকে নিজ গ্রাম শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী গ্রামে আসেন। এ সময় তাদের বাড়িতে জায়গা দিতে অপারগতা প্রকাশ করেন তার সৎ মা। পরে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হককে বিষয়টি জানালে চেয়ারম্যান সমাধান করতে ব্যর্থ হন। তারা নিজ গ্রামে আশ্রয় না পেয়ে পাশের গ্রাম শ্যামপুরের বাবুপুরে শ্বশুরবাড়িতে যান। বিষয়টি জানাজানি হলে সেখানেও গ্রামবাসীদের বাধার সম্মুখীন হন তারা। পরে আক্রান্ত ব্যক্তির শ্বশুরবাড়ির লোকজন পাশের একটি মুরগির খামারে তাদের থাকার ব্যবস্থা করেন।

এদিকে গত ২৩ মে নমুনা সংগ্রহের পর তাদের স্বামী-স্ত্রীর নমুনায় করোনা পজিটিভ রির্পোট আসলে তাদের আশ্রয়স্থলটি লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন। এ ঘটনায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। উপজেলা প্রশাসন, শ্যামপুর ইউপি চেয়ারম্যান ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই দম্পতিকে কিছু উপহার সামগ্রী পাঠিয়েছে।

আক্রান্তদের দেখভালের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সেলিম জানান, আক্রান্তদের থাকার জায়গা মুরগির খামারটি লকডাউন করা হয়েছে। এরপরও স্থানীয়রা আক্রান্তদের প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে স্থানান্তরের জন্য বলছেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, আমি করোনা আক্রান্তদের প্রতি স্থানীয়দের ক্ষোভের বিষয়টি শুনেছি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাদের নিয়মিত পরামর্শ ও চিকিৎসা দিচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.