
দ্বিতীয় পরীক্ষার ফলাফল পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন হাফিজ। ওয়াসিম মনে করেন, তার বোর্ডকে সবার আগে এই বিষয়ে অবগত করা উচিত ছিল। ফলে করোনা পরীক্ষার ফলাফল নিয়ে বড় ঝামেলায় পরতে হয়েছে পিসিবিকে।
ওয়াসিম খান বলেন, হাফিজের সঙ্গে আজ কথা হয়েছে। তাকে জানিয়েছি সে যেভাবে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছে এতে বোর্ড সন্তুষ্ট নয়। ব্যক্তিগতভাবে সবারই পরীক্ষা করার অধিকার আছে। কিন্তু তার আগে বোর্ডের সঙ্গে আলাপ করে নেয়ার প্রয়োজন ছিল। সে আমাদেরকে ঝামেলায় ফেলে দিয়েছে।
পিসিবি সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত স্কোয়াডের সকলের আবারও করোনা পরীক্ষা করা হবে। ইতোমধ্যে হাফিজসহ এই স্কোয়াডের ১০ জনের ফলাফল পজিটিভ এসেছিল। যদিও ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের ফলাফল বুধবার নেগেটিভ এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



