Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা করোনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই মারা গেলেন সাবেক ফুটবলার মানিক
খেলাধুলা ফুটবল

করোনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই মারা গেলেন সাবেক ফুটবলার মানিক

By Saiful IslamJune 14, 20202 Mins Read

করোনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই মারা গেলেন সাবেক ফুটবলার মানিক

Advertisement
স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার নুরুল হক মানিক (৫৫) আর নেই। রোববার দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে হাসপাতালে নেয়ার পথেই তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে শুরু করলেও জাতীয় সবুজ দলে খেলেছেন প্রায় পাঁচ বছর। এ ছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদেও খেলেছেন দীর্ঘদিন।

মানিক বেশ কিছুদিন যাবৎ জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুর দিনই তার করোনা পরীক্ষার রিপোর্ট দেয়ার কথা ছিল। সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের সভাপতি হাসানুজ্জামান খান বাবলু বলেন, দু’দিন যাবৎ তার জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছিল। করোনা টেস্ট নিজেই করিয়েছিল। সতীর্থ ফুটবলার ইকবালকে জানিয়েছিল, হাসপাতালে ভর্তি হওয়ার কথা। শরীর ক্রমান্বয়ে খারাপ হচ্ছিল। অথচ হাসপাতালে আর যেতে পারল না মানিক। তার আগেই চলে গেল ইহলোক ছেড়ে।

প্রিয় শিষ্যকে নিয়ে স্মৃতিচারণ করলেন বাবলু, আমার প্রিয় ছাত্রদের মধ্যে একজন ছিল নুরুল হক মানিক। ১৯৮৫ সালে জাতীয় সবুজ দলের ফুটবলার ছিল। পাকিস্তানে সাফ ফুটবলে খেলতে গিয়ে একটি গোলও করেছিল। জাতীয় দলে পাঁচ বছর খেলার পর ১৯৯৬ সালে আমি কোচ থাকাকালে মানিককে নিয়ে আসি ব্রাদার্সে। দুই বছর পর সে চলে যায় মোহামেডানে। পরে আরও অনেক ক্লাবেই খেলেছে সে। মিডফিল্ডে দ্রুতগতির খেলোয়াড় ছিল মানিক। চলেও গেল দ্রুতই।

তিনি আরও বলেন, আমাদের সোনালী অতীত ক্লাবের সদস্য ছিল মানিক। আগামীতে তাকে ক্রীড়া সম্পাদক হিসেবেও নির্বাচন করাতে চেয়েছিলাম। খুব মনে পড়ছে মানিককে। মৃত্যুর আগ পর্যন্ত বাফুফের বয়সভিত্তিক কোচ হিসেবে কাজ করে গেছে মানিক।

খেলা থেকে অবসর নেয়ার পর কোচিং পেশায় জড়িয়ে যান মানিক। একযুগেরও বেশি সময় এএফসির অর্থায়নে বাফুফের কোচ হিসেবে কাজ করছিলেন। কমলাপুর স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ দিতেন। সাম্প্রতিক সময়ে সাড়া জাগানো বেসরকারি বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট ফারাজ স্মৃতি গোল্ডকাপের অন্যতম আয়োজক ছিলেন তিনি।

সাবেক জাতীয় ফুটবলার সাইফুল বারী টিটু বলেন, ‘অনেক ভালোমানের ফুটবলার ছিলেন মানিক। নব্বইয়ের দশকে মোহামেডানে অধিনায়কত্ব করেছেন। এতেই বোঝা যায় ফুটবলার হিসেবে কতটা উঁচু মানের ছিলেন তিনি। মানুষ হিসেবেও তিনি অসাধারণ ছিলেন। বাংলাদেশের ফুটবলকে আরও অনেক কিছু দেয়ার ছিল তার।

মানিকের মৃত্যুতে ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), সোনালী অতীত ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, আরামবাগ ক্লাব, সম্মিলিত ক্রীড়া পরিবার ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ (বিএসজেএ) বিভিন্ন ক্রীড়া সংগঠন ও সংস্থা শোক জানিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa