Advertisement
জুমবাংলা ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার ভুল পথে আছে। তিনি আরও বলেন, সরকার কখনো জনগণের কথা ভাবে না। তাই আজকে এর মধ্য দিয়ে সম্মিলিত প্রচেষ্টা খুব অব্যাহত রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাতে জনগণ জিতবেই, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’ এসময় তিনি সরকারকে লকডাউনে মানুষের হাহাকার বন্ধে ঘরে ঘরে খাদ্য পৌঁছানোর আহ্বানও জানান।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক প্রতীকী অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দুঃখের কথা কী বলব, বাঁশখালীতে আরও দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমাদের হাইকোর্ট এখনো সুয়োমোটো করে সরকারকে আসামি করে মাঠে হাজির করছে না। তাদের বলা উচিত।’ ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমরা মাওলানা ভাসানীর মতো বলতে বাধ্য হবো- আপনারা যদি এখনো সতর্ক না হন, সংশোধন হওয়ার চেষ্টা না করেন তাহলে জনগণও হয়ত আপনাদের ট্যাক্স দেয়া বন্ধ করে দেবে। তাতে দেশে নৈরাজ্য হবে, আমরা সুশাসন চাই, আমরা নৈরাজ্য চাই না। আমাদের ওপর অত্যাচারের খড়গ কমান।’

কর্মসূচিতে বক্তব্য রাখেন-নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের ড. রেজা কিবরিয়া, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, ইশতিয়াক আজিজ উলফত ও সাদেক খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা দিলারা চৌধুরী, আলোকচিত্রী শহিদুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রেহনোমা আহমেদ, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু ও ব্যারিস্টার সাদিয়া আরমান, নারীর জন্য সুশাসনের নির্বাহী পরিচালক রুবি আমাতুল্লাহ, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভূঁইয়া প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.