
শনিবার দুপুরের শাহবাগ মোড়ে লিফলেট বিতরণ করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেনের নেতৃত্বে অধ্যাপক ডাক্তার সাইফুল ইসলাম সেলিম, অধ্যাপক ডাক্তার আব্দুস কদ্দুসসহ কয়েকজন চিকিৎসক।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, শাহবাগ ছাড়াও গুলশান এক নম্বর ডিসিসি মার্কেটের সামনে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেন।
যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এস.এম.জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



