Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কর্ণফুলী নদী থেকে ১৫০ বছরের পুরোনো জাহাজ উদ্ধার
জাতীয় বিভাগীয় সংবাদ

কর্ণফুলী নদী থেকে ১৫০ বছরের পুরোনো জাহাজ উদ্ধার

By Hasan Majorআগস্ট 18, 20242 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : কর্ণফুলী নদীর চট্টগ্রাম বন্দর চ্যানেল থেকে ১৫০ বছরের পুরোনো বাণিজ্যিক জাহাজ উদ্ধারের কাজ করছে চট্টগ্রাম বন্দরের নিয়োজিত প্রতিষ্ঠান। বন্দরের ৬ ও ৭ নম্বর জেটির মধ্যবর্তী ডাঙ্গারচর এলাকায় নদীর তলদেশে রয়েছে ব্রিটিশ আমলের ওই জাহাজটি।

ইতোমধ্যে কয়লাচালিত ইঞ্জিনের এই জাহাজটির আংশিক উদ্ধার হওয়ায় সেখানে রয়েছে তামা, পিতল ও রূপার তৈরি থালা-বাটি, হাড়ি-পাতিল, গ্লাস, পানির পাত্র, চামচ, বিভিন্ন নকশা করা শৌখিন জিনিসও। এ ছাড়াও রয়েছে মোমবাতিদানি, ফুলের টব, হ্যারিকেন ও কুপিবাতি, হাতির দাঁত, দূরবীনসহ অনেক জিনিসপত্র।

এসব উদ্ধারকৃত জিনিসের ধরন দেখে ধারণা করা যায়, জাহাজটি ব্রিটিশ আমলের। ধারনা করা হচ্ছে, ভারত উপমহাদেশে জাহাজটি বাণিজ্য করতে এসে কর্ণফুলী নদীর এই স্থানে ডুবে যায়। এছাড়া জাহাজটিতে এখনো অনেক কয়লা মজুদ রয়েছে বলেও জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বন্দরের ৬ ও ৭ নম্বর জেটির মধ্যবর্তী স্থানে খনন কাজ করার সময় ডুবন্ত একটি জাহাজের সন্ধান পায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই জাহাজটি উদ্ধার ও অপসারণ করার জন্য দুটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারা উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে বন্দর কর্তৃপক্ষ হিরামনি স্যালভেজ লিমিটেড নামে একটি কোম্পানিকে দায়িত্ব দিলে তারা জাহাজটি উদ্ধার করে।

হিরামনি স্যালভেজ লিমিটেডের কর্ণধার মো. আবুল কালাম বলেন, বন্দরের সঙ্গে চুক্তি অনুযায়ী আমরা এই জাহাজটি উদ্ধার ও অপসারণ করেছি। এ ছাড়াও নদীতে আরও দুটি ডুবন্ত জাহাজ রয়েছে। সেই দুটিও উদ্ধার ও অপসারণে কাজ চলমান রয়েছে। ডুবন্ত জাহাজগুলো অপসারণ করা গেলে চট্টগ্রাম বন্দর তথা কর্ণফুলী চ্যানেল নিরাপদ ও গতিশীল হবে।

জাহাজটির উদ্ধার কাজে নিয়োজিত সিনিয়র ডুবুরি মো. জহির বলেন, জাহাজটি নদীর তলদেশের ৬০ ফুট গভীরে ছিল। এই জাহাজের কারণে নদীতে পলি জমে চর জেগে উঠেছে। পরে আমরা ড্রেজিং করে জাহাজটি উন্মুক্ত করি। অর্ধেক অংশ উদ্ধারের জন্য ৪টি স্যালভেজ বার্জ নিয়োজিত করি। বার্জের মাধ্যমে উদ্ধার করা অংশটি নদীর তীরে আনার পর আমরা বিভিন্ন জিনিসপত্র দেখে নিশ্চিত হই এটি ব্রিটিশ আমলের জাহাজ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন করিদ উদ্দিন বলেন, কর্ণফুলী চ্যানেলে ডুবন্ত জাহাজ উদ্ধারের জন্য আমরা হিরামনি স্যালভেজ নামে একটি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছি। তারা সম্প্রতি অনেক পুরোনো একটি জাহাজ নদীর তলদেশ থেকে উদ্ধার এবং অপসারণ করেছে।

চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরের উপ-পরিচালক ড. আতাউর রহমান বলেন, ভারতবর্ষে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিলুপ্ত ঘোষণা করা হয় তখন রানি ভিক্টোরিয়া এই উপমহাদেশের দায়িত্ব নিজ হাতে নেন ১৮৫৮ সালে। তখন রানি ভিক্টোরিয়া ভারতবর্ষের মানুষের কল্যাণে কাজ শুরু করেন। ভিক্টোরিয়ার শাসনামলের প্রথম দিকের মুদ্রা এগুলো। হয়তো জাহাজটি আরও পুরোনো।-দৈনিক পূর্বকোণ

শেখ হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জে হত্যা মামলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বেরোবি ছাত্রদল

বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

জুন 16, 2026
আশুরা

আশুরা কবে, জানা যাবে আজ

জুন 16, 2026
বিবাহ নিবন্ধন

বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হবে ডিজিটাল জন্মসনদ

জুন 16, 2026
Latest News
বেরোবি ছাত্রদল

বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

আশুরা

আশুরা কবে, জানা যাবে আজ

বিবাহ নিবন্ধন

বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হবে ডিজিটাল জন্মসনদ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঝিনাইদহ

জামিনে মুক্তি পেয়ে গভীর রাতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী

আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

লাইসেন্স

লাইসেন্স বাতিল হলেও আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

ইটভাটা

চাঁদপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৭৫ জাতের আম বাগান

সহযোগিতা

বিএসএফের পুশ-ইনে সহযোগিতার অভিযোগে সীমান্তে ৭ বাংলাদেশিকে আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa