Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কর হার কমানোর ফলে রাজস্ব আদায় বাড়বে : অর্থমন্ত্রী
জাতীয়

কর হার কমানোর ফলে রাজস্ব আদায় বাড়বে : অর্থমন্ত্রী

By Shamim RezaJune 4, 20213 Mins Read

কর হার কমানোর ফলে রাজস্ব আদায় বাড়বে : অর্থমন্ত্রী

Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে কর হার কমানোর ফলে সরকারের রাজস্ব আদায় বাড়বে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেট ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার (৪ জুন) বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ দাবি করেন অর্থমন্ত্রী।

গতকাল (৩ জুন) জাতীয় সংসদে ব্যক্তি শ্রেণির করদাতা ছাড়া অন্য করদাতাদের জন্য সার্বিকভাবে ২০২১-২০২২ অর্থবছরে করপোরেট কর হার কমানোর প্রস্তাব করেন আ হ ম মুস্তফা কামাল।

করোনা মহামারির কারণে এবারের সংবাদ সম্মেলন ভার্চুয়ালি করা হয়। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রী, সচিব, বাজেট প্রণয়ন কমিটির সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অর্থমন্ত্রী বলেন, ‘উন্নত দেশও চেষ্টা করে দেখেছে কর হার বাড়িয়ে বেশি রাজস্ব আদায় করতে। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। আমাদের দেশেও সে প্রচেষ্টা ছিল। কিন্তু, দেখা গেছে, হার বাড়িয়ে কর আদায় বাড়ানো সম্ভব হয়নি। এজন্য আমরা কর হার কমিয়ে আদায় বাড়নোর উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সরকারের শুধু একটি লক্ষ্য নয় যে, তারা শুধু কর আদায় করবে। এছাড়াও অনেক কাজ আছে। সরকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেজন্য বেসরকারি খাতকে কাজে লাগাতে হবে। এই খাতকে চালকের আসনে বসতে হবে।’

‘এক সময় নিয়ম ছিল—যারা বেশি ব্যবসা করবে, তারা বেশি হারে কর দিবে। কিন্তু এবার তা করা হয়নি। আমরা চাই, যারা তাদের সম্পদ সঠিক ব্যবহার করে বেশি আয় করবেন, তারা বেশি সুবিধা পাবেন,’ বলেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেছেন, ‘২০২১-২০২২ অর্থবছরে করপোরেট কর হার নন-লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ৩২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব করছি। অনুরূপভাবে লিস্টেড কোম্পানির জন্য কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করছি।’

এক ব্যক্তি কোম্পানির জন্য নন-লিস্টেড কোম্পানির কর হার ৩২ দশমিক ৫ শতাংশ প্রযোজ্য। অর্থনীতিকে অধিকতর আনুষ্ঠানিক করা এবং এক ব্যক্তি কোম্পানি প্রতিষ্ঠার ক্ষেত্রে উৎসাহ দেওয়ার লক্ষ্যে এক ব্যক্তি কোম্পানির কর হার ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

২০২১-২২ অর্থবছরের জন‌্য প্রস্তাবিত করপোরেট কর হার : পাবলিকলি ট্রেডেড (শেয়ারবাজারে তালিকাভুক্ত) কোম্পানি ২২.৫ শতাংশ; পাবলিক ট্রেডেড নয়, এমন কোম্পানি ৩০ শতাংশ; এক ব্যক্তি কোম্পানি ২৫ শতাংশ; পাবলিকলি ট্রেডেড-ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ৩৭.৫ শতাংশ; পাবলিকলি ট্রেডেড নয়, এমন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ৪০ শতাংশ; মার্চেন্ট ব্যাংক ৩৭.৫ শতাংশ; সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সব ধরনের তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি ৪৫ শতাংশ (+২.৫ শতাংশ সারচার্জ); পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন কোম্পানি ৪০ শতাংশ; পাবলিকলি ট্রেডেড নয়, এমন মোবাইল ফোন কোম্পানি ৪৫ শতাংশ; পাবলিকলি ট্রেডেড মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ৩৭.৫ শতাংশ; পাবলিকলি ট্রেডেড নয়, এমন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ৪০ শতাংশ; ব্যক্তিসংঘের করহার ৩০ শতাংশ; কৃত্রিম ব্যক্তিসত্তা ও অন্যান্য করযোগ্য সত্তার ব্যবহার ৩০ শতাংশ; বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক‌্যাল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের ১৫ শতাংশ কর হার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

June 23, 2026
Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

June 23, 2026
Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

June 23, 2026

Latest News

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa