
মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যার আগে এ তথ্য পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়ার মাংসপিণ্ডটি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের হতে পারে। ঘটনাস্থলে আছেন বাংলাদেশের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ এবং পশ্চিমবঙ্গের সিআইডি কর্মকর্তারা। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তারা।
এ বিষয়ে জানতে সঞ্জীবা গার্ডেন্সের সামনে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এর আগে ওই ভবনের বাগানে কাজ করা এক ব্যক্তি সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে খণ্ডিত মাংস উদ্ধারের কথা তাদেরকে জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



