Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কলকাতা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জাতীয় ট্র্যাভেল স্লাইডার

কলকাতা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

By Hasan Majorনভেম্বর 23, 2019Updated:নভেম্বর 23, 20192 Mins Read

Advertisement
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দিনব্যাপী কলকাতা সফর শেষে রাতে দেশে ফিরেছেন।

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার দিবাগত রাত ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার।

এর আগে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টায় নেতাজী সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়না হয়। কলকাতার মেয়র এবং পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন এবং পৌরসভা বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

কলকাতায় অবস্থানকালিন তিনি অপরাহ্নে ইডেন গার্ডেনস-এ বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজের দ্বিতীয় টেষ্ট ম্যাচের প্রথম দিনের খেলা উপভোগ করেন।

তিনি স্থানীয় সময় দুপুর ১২টা ৫৫ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সংগে নিয়ে ইডেন গার্ডেনস-এ ভারতে প্রথম বারের মত গোলাপি বলে অনুষ্ঠিত দিবা-রাত্রির এই ঐতিহাসিক টেষ্ট ম্যাচটি ঘন্টা বাজিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ম্যাচ উপভোগের ফাঁকে তাঁর স্বল্প সময়ের কলকাতা সফরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও মিলিত হন।

মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রীর কলকাতায় অবস্থানকালিন হোটেল তাজ বেঙ্গলে সৌজন্য সাক্ষাতে আসেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এই ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ইডেন গার্ডেনস-এ এই খেলা চলবে।

প্রধানমন্ত্রী দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথমার্ধের খেলা দেখার পর তার আবাসস্থল হোটেলে ফিরে যান। তিনি সন্ধ্যায় পুনরায় স্টেডিয়ামে ফেরেন। প্রধানমন্ত্রী প্রথম দিনের ম্যাচের পর ইডেন গার্ডেন স্টেডিয়ামে বেঙ্গল ক্রিকেট এ্যাসোসিয়েশন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন।

বিসিসিআই’র সভাপতি সৌরভ গাঙ্গুলি এরআগে কলকাতায় দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

জুন 19, 2026
যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

জুন 19, 2026
পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

জুন 19, 2026
Latest News
মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

বেসরকারি এতিমখানা

১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা

জেলা প্রশাসক

মাজার উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে : জেলা প্রশাসক

Rain

টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

মোহাম্মদপুরে বিএনপি নেতা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, অবস্থা গুরুতর

হরমুজ

হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

নাসীরুদ্দীন

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

চিনি

পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযান, ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa