
আগ্রহী যাত্রীদের কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর ইউএনবির।
উপহাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ফেরত আসাদের অবশ্যই ‘কোভিড-১৯ মুক্ত সার্টিফিকেট’ অথবা ‘কোভিড-১৯ উপসর্গমুক্ত সার্টিফিকেট’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেডিকেল টিমের কাছে দিতে হবে।
অন্যথায় তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এছাড়া কলকাতায় থাকা বাংলাদেশিরা পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়েও বাংলাদেশে আসতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশের উপহাইকমিশন সহযোগিতা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



