
প্রধানমন্ত্রী এ সময় সবার সঙ্গে কথা বলেন ও তাঁদের খোঁজ-খবর নেন। কলা গাছের আঁশ থেকে তৈরি শাড়িগুলোর কারিগর মৌলভীবাজারের অঞ্জলী দেবী এ সময় প্রধানমন্ত্রীকে শাড়ি দেখান।
এরপর প্রধানমন্ত্রী কলা গাছের আঁশ থেকে তৈরি প্রথম শাড়িটির তাঁতশিল্পী রাধাবতী দেবীর হাত ধরে তাঁকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে নিয়ে যান। সেখানে তিনি সবার সঙ্গে ছবি তোলেন।
পরে প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলের সকলকে উপহার দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



