
আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড বাতাসে পাটাতন ভেঙে যাওয়ায় কাচের সেতুতে ঝুলছিলেন চীনের এক ব্যক্তি।
দেশটির উত্তর-পূর্বে পিয়ান পাহাড়ে ৩৩০ ফুট উঁচুতে অবস্থিত কাচের সেতুটি দেখতে গিয়ে এ বিপদে পড়েছিলেন তিনি।
বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার সময় ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বাতাস বইছিল। এ সময় কাচের পাটাতনের কয়েকটি টুকরো ভেঙে উড়ে পড়ে যায়।
স্থানীয় সময় গত শুক্রবার লংজিং শহরের কাছের ওই সেতুর মাঝামাঝি জায়গায় ঝুলন্ত ওই ব্যক্তির ছবি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ভাইরাল হয়েছে।
সিনহুয়ার খবরে বলা হয়, অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে। ওই ব্যক্তি এখন নিরাপদে রয়েছেন।
চীনে আনুমানিক ২ হাজার ৩০০টি কাচের সেতু রয়েছে। পর্যটকদের আকৃষ্ট করতে বিশেষ নকশায় এসব সেতু নির্মাণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


