Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার বিকেল ৫টা ৬ মিনিটে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। সেই শোকবার্তা নিচে হুবহু তুলে ধরা হলো:

“কাজেমী ভাইয়ের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। আজও (শুক্রবার) বিকেলে ভাবীর সঙ্গে কথা বলে জানলাম, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং তিনি কথা বলছিলেন। পাঁচটার একটু বাদে তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন।

তিনি শুধু একজন নিপাট ভালো মানুষ ও দক্ষ কেন্দ্রীয় ব্যাংকারই ছিলেন না; ছিলেন একটি প্রতিষ্ঠান। কী গভীর ছিল তার বহুমাত্রিক জ্ঞানের ভাণ্ডার- তা অনেকেরই অজানা। কেন্দ্রীয় ব্যাংকিং ও আর্থিক খাত বিষয়ক এক চলন্ত এনসাইক্লোপিডিয়া আল্লাহ মালিক কাজেমী এ সময়টায় চলে যাওয়ার কারণে যে শূন্যতা তৈরি হলো, তা পূরণ হওয়ার নয়। বিশেষ করে করোনা সংকট থেকে আমাদের অর্থনীতিকে পুনরুদ্ধারের এই দুঃসময়ে বাংলাদেশ ব্যাংকের জন্য তার প্রাজ্ঞ পরামর্শ কতটা প্রয়োজনীয় ছিল, তা বলে শেষ করা যাবে না।

আমি ব্যক্তিগত ও পেশাগতভাবে তার কাছে কী পরিমাণ ঋণী, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। তিনি ছিলেন আমার পরম শুভাকাঙ্ক্ষী ও অভিভাবক। ছিলেন তিনি আমার আত্মার আত্মীয়। অন্তর্ভূক্তিমূলক এবং টেকসই অর্থায়ন কৌশলটি তার পরামর্শ ছাড়া এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে কখনোই সম্ভব হতো না।

বৈদেশিক মুদ্রা বিষয়ে তার জ্ঞানের কোনো সীমা-পরিসীমা ছিল না। আমার মতে, বাংলাদেশের ইতিহাসে এমন পারদর্শী ও প্রজ্ঞাবান কেন্দ্রীয় ব্যাংকার আর একজনও আসেননি।

তিনি যে ব্যক্তিগত ও পেশাদারিত্বের আদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করাই হবে তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শনের সামিল।

আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আর তার পরিবারের সদস্যদের ও বাংলাদেশ ব্যাংকের মর্মাহত সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.