Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলেন কাতারের আমির
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলেন কাতারের আমির

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 19, 2022Updated:January 19, 20221 Min Read

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) তিনি ২০২২ সালের পাঁচ নম্বর আমিরি সিদ্ধান্ত জারি করে আলি মাহদি সাঈদ আল-কাহতানিকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ‘অসামান্য ও পূর্ণক্ষমতাপ্রাপ্ত’ পদে নিযুক্ত করেন।

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলেন কাতারের আমির
শেখ তামিম বিন হামাদ আল থানি
Advertisement

কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ’র বরাতে স্থানীয় সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মরক্কোতেও নতুন রাষ্ট্রদূতের নিয়োগ দিয়েছে কাতার। দেশটিতে কাতারের নতুন রাষ্ট্রদূত হয়েছেন শেখ আবদুল্লাহ বিন থামের বিন মোহাম্মদ বিন থানি আল থানি। ২০২০ সালের চার নম্বর আমিরি সিদ্ধান্ত অনুসারে তাকে ‘পূর্ণক্ষমতা’ দিয়ে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত দুটির বাস্তবায়ন ও প্রয়োগ এবং সেগুলো সরকারি গেজেট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন কাতারের আমির।

বাংলাদেশে বর্তমানে কাতারের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ মোহাম্মদ নাসের আল-দেহাইমি। ২০১৫ সালের ২৪ নভেম্বর থেকে এ পদে রয়েছেন তিনি। বাংলাদেশের আগে তিনি বাহরাইন, লেবানন ও চীনের রাষ্ট্রদূত ছিলেন। কাতার সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বও সামলেছেন এ কর্মকর্তা।

বাংলাদেশে কাতারের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া আলি মাহদি সাঈদ আল-কাহতানি বর্তমানে সেনেগাল দূতাবাসের দায়িত্বে রয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa