Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কাতারের ভ্রমণনীতির ‌‌‘ব্যতিক্রমী লাল তালিকা’য় বাংলাদেশের নাম
জাতীয়

কাতারের ভ্রমণনীতির ‌‌‘ব্যতিক্রমী লাল তালিকা’য় বাংলাদেশের নাম

By Saiful IslamJanuary 7, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশসহ ৯টি দেশকে কোভিড-১৯ ব্যতিক্রমী লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর ফলে দেশটিতে আসা-যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি যাত্রীদের অধিকতর কড়াকড়ির মুখোমুখি হতে হবে।
কাতারের ভ্রমণনীতির ‌‌‘ব্যতিক্রমী লাল তালিকা’য় বাংলাদেশের নাম

Advertisement

কাতারে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, দেশটির মিনিস্ট্রি অব পাবলিক হেলথ তাদের ওয়েবসাইটে ‘কোভিড-১৯-এক্সসেপশনাল রেড লিস্ট কান্ট্রিজ’ তালিকায় বাংলাদেশের নাম রেখেছে।

ঢাকায় সিভিল এভিয়েশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, এ তালিকার কারণে বাংলাদেশ থেকে আসা-যাওয়া নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই। এটি করা হয় কোভিড সংক্রান্ত প্রটোকল ঠিকমতো অনুসরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য।
কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, এ তালিকায় বাংলাদেশেসহ মোট ৯টি দেশের নাম আছে। বাকি দেশগুলো হলো- মিসর, ভারত, নেপাল, পাকিস্তান, বোতসোয়ানা, লেসুথু, নামিবিয়া ও জিম্বাবুয়ে। মূলত এসব দেশের যাত্রীদের ক্ষেত্রে নতুন ভ্রমণবিধি কার্যকর করবে কাতার, যা শনিবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

দেশটিতে বিপুল পরিমাণ বাংলাদেশি শ্রমিক কাজ করে। বিশ্বের নানা দেশের অবস্থা পর্যালোচনা করে সেসব দেশে কোভিড-১৯ ঝুঁকি কতটা তার ভিত্তিতে লাল ও সবুজ নামে দুটি তালিকা ছিল কাতারের। এখন তার বাইরে একটি ‘ব্যতিক্রমী লাল তালিকা’ করল দেশটি।

ব্যতিক্রমী লাল তালিকার দেশগুলোর যাত্রীদের যা করতে হবে

বাংলাদেশসহ ব্যতিক্রমী লাল তালিকার দেশগুলো থেকে কাতারের বাসিন্দাদের ফেরার পর দুদিন কোয়ারেন্টাইন করতে হবে – টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলেও। আবার কাতারে নামার আগে ৭২ ঘণ্টার মধ্যে এবং পৌঁছানোর পর ৩৬ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে।

আর টিকা না-নেওয়া যাত্রীরা কাতারে পৌঁছানোর পর সাত দিন হোম কোয়ারেন্টাইন করতে হবে। দেশটিতে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের পাশাপাশি কোয়ারেন্টাইনের ষষ্ঠ দিনেও টেস্ট করাতে হবে। সেই টেস্টে নেগেটিভ এলেই কেবল সপ্তম দিনে কোয়ারেন্টাইন থেকে মুক্ত হবেন ওই যাত্রী। আর টিকা না নেওয়া কোনো যাত্রীই দেশটিতে প্রবেশের অনুমতি পাবে না বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

কাতারের লাল তালিকায় এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ৫৭টি দেশ আছে। এসব দেশ থেকে কাতারে ফেরা যাত্রীরা টিকা না-নেওয়া থাকলে বা কোয়ারেন্টাইন না করলে কাতারে পৌঁছানোর ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করাতে হবে। আর দেশটির নাগরিক নন এমন যাত্রীদের কাতারে পৌঁছে পিসিআর রিপোর্ট না পাওয়া পর্যন্ত দুদিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে কাতারের নাগরিকদের টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলে লাল তালিকাভুক্ত দেশ থেকে এলেও কোয়ারেন্টাইন করতে হবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আয়কর রিটার্ন অডিট

আয়কর রিটার্ন অডিটের তালিকায় নাম আসা কি ভয়ের কিছু?

July 6, 2026
finance minister

সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী

July 6, 2026
পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

July 6, 2026

Latest News

আয়কর রিটার্ন অডিট

আয়কর রিটার্ন অডিটের তালিকায় নাম আসা কি ভয়ের কিছু?

finance minister

সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী

পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa