ইসলামী প্রজাতন্ত্র ইরানের হামলার কারণে শিল্পাঞ্চলে আগুন লেগেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টার দিকে তারা বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, রাস লাফফান শিল্পাঞ্চলে লাগা আগুন নেভাতে কাজ করছে জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: রিয়াদে আরব ও মুসলিম দেশগুলোর জরুরি বৈঠক
যদিও ইরানের এ হামলায় বহু ক্ষয়ক্ষতির খবর মিললেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে কাতার বলেছিল- লাস রাফফানের গ্যাস অবকাঠামোতে হামলার ফলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরে দেশটি জানিয়েছে, ওই শিল্পাঞ্চলে আগুন লেগেছে। যা নিয়ন্ত্রণে কাজ চলছে।
সূত্র: আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


