
সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি প্রেরণকারী সরকারী প্রতিষ্ঠান বোয়েসেলের এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উক্ত চাকুরির জন্য আবেদনকারীর শর্তাবলি সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে, প্রার্থীকে অব্যশ্যই সরকার স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ/ইনস্টিটিউট/ প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রী/ডিপলোমাধারী হতে হবে। যে কোনো সরকারি, আধা সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ/হাসপাতাল/প্রতিষ্ঠানে নার্স হিসেবে সাম্প্রতিক (০২) বছরের (২০১৭ হতে ২০১৯ সাল) কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রো-মেট্টিক পরিক্ষায় (৫০%) নম্বর নিয়ে প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে। কোম্পানি কর্তৃক ডাটা ফ্লো নিশ্চিত করতে হবে। দৈনিক ১২ ঘন্টা ডিউটি করতে হবে। চাকরির চুক্তি ০২ বছর। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং ০২ বছর সন্তোষজনক চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত মহিলা নার্সদের বেতন ও অন্যান্য সুবিধাদি: মূল বেতন ৩০০০ কাতারি রিয়াল, খাওয়া এবং পানীয় বাবদ ৩০০ কাতারি রিয়াল, বাসস্থান বাবদ ৭৫০ কাতারি রিয়াল (যে সব ক্ষেত্রে কোম্পানি প্রদত্ত বাসস্থান ব্যবহার করা যাবে না), কর্মস্থল হতে বাসস্থান ৫০ কিলোমিটার দূরে হলে অতিরিক্ত ১০% বেতন প্রদান করা হবে, প্রতি বছর সফল মূল্যায়নের পর ১৫০-২৫০ কাতারি রিয়াল ইনসেন্টিভ দেওয়া হবে, ওভারটাইম ভাতা বাবদ ১৪০০-১৭০০ কাতারি রিয়াল দেওয়া হবে।
নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক সরকারি ফি বাবদ সর্বমোট ৫২,২৫০/-(বায়ান্ন হাজার দুইশত পঞ্চাশ) টাকা প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদনের সাথে ইংরেজিতে দুই কপি জীবন বৃত্তান্ত, চার করি পাসপোর্ট সাইজ রঙিন ছবি( ব্যাকগ্রাউন্ড সাদা), মুল পাসপোর্ট ও পাসপোর্টের ছবিযুক্ত অংশের দুটি রঙিন ফটোকপি, ভোটার আইডি এবং জন্ম নিবন্ধনের ফটোকপি, বর্তমান কর্মস্থলের ঠিকানা, আইডি কার্ড, অভিজ্ঞতার সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জমা দিতে হবে।
উল্লেখ্য আগামী ২৬/১২/২০১৯ তারিখ বিকাল ৫টার মধ্যে বোয়েসেল অফিসের অভ্যর্থনা কক্ষে সরাসরি আবেদন পত্র জমা দিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



