Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক কানাডায় এসেছি পরিবারের সাথে দেখা করতে: মাহবুব উল আলম হানিফ
আন্তর্জাতিক জাতীয় রাজনীতি

কানাডায় এসেছি পরিবারের সাথে দেখা করতে: মাহবুব উল আলম হানিফ

By Hasan Majorজুন 29, 20203 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: ‘আমার পরিবারের কোনো সদস্যই কেউ কানাডিয়ান নয়। কানাডায় এসেছি পরিবারের সাথে দেখা করার জন্য। আমি কূটনৈতিক পাসপোর্টে টুরিস্ট ভিসা নিয়ে এসেছি। এতে অস্বচ্ছতার কিছু নাই।’

২৮ জুন দুপুরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ মাহবুব উল আলম হানিফ জাতীয় দৈনিক ইত্তেফাকের কানাডা প্রতিনিধি সাইফুল্লাহ মাহমুদ দুলালের সাথে দীর্ঘক্ষণ আলাপকালে একথা বলেন।

কোনো কোনো গণমাধ্যম প্রশ্ন তুলেছে, কিভাবে এলেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বড় ভাই পঞ্চাশ বছর ধরে কানাডায়, এছাড়াও দুই বোনসহ অনেক আত্মীয়স্বজন থাকেন। তারা কানাডিয়ান। আর টরন্টোতে আমার দুই ছেলে ফাহিম ও ফারহান এবং মেয়ে তানিসা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করে। তাদের দেখতে এসে আমার স্ত্রী ফৌজিয়া আলম কারোনার কারণে আটকা পড়েছেন। তিনি অসুস্থ। থাইরো জনিত সমস্যা। ২৯ জুন তার অপারেশন এর ব্যাপারে সিদ্ধান্তে জানাবেন চিকিৎসক। তাই ১৯ জুন কাতার এয়ারওয়েজে মন্ট্রিয়াল হয়ে টরোন্টো এসেছি।

হানিফ আরো পাল্টা প্রশ্ন করেন, কানাডায় বিদেশি নাগরিকদের আসা নিষেধাজ্ঞা বহাল থাকলে আমাদের সাথে বাংলাদেশিসহ আরো বিদেশিরা কিভাবে এলেন? আমি প্রথমে মন্ট্রিয়ল হয়ে ডমেস্টিক ফ্লাইডে টরন্টো আসলাম। আমি নীতি বহিঃর্ভূত এলে তো ইমিগ্রশন আমাকেসহ কাউকেই তো ঢুকতেই দিতোনা।

ঢাকার একটি দৈনিক ঈশারা-ইঙ্গিতে উদ্ভট খবর পরিবেশন করে যে বিভ্রান্ত তৈরি করতে চাচ্ছেন, সে ব্যাপারে তারা ঢাকাস্থ কানাডিয়ান দূতাবাস, মন্ট্রিয়ল-টরন্টো ইমিশ্রেন কিংবা কাতার এয়ার লাইন্সের কমার্শিয়াল ফ্লাইটে অনুসন্ধান করে বিস্তারিত জানতে পারেন।

মাহবুব উল আলম হানিফের সাথে কথা বলে আরো জানা গেছে, কোভিড-১৯ পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ৮ জুন কানাডায় বিদেশি নাগরিকের ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল করার পর তাঁর ছেলেমেয়েরা আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে বাবার সঙ্গে মিলিত হবার জন্য কানাডার কর্তৃপক্ষের কাছে আবেদন করে। সেই আবেদন ও মঞ্জুর হয়। ইতোমধ্যে আন্তর্জাতিক ফ্লাইটও চালু হয়। সে প্রক্ষিতেই তিনি কানাডায় আসেন।

তিনি বলেন, আসলে তারা আমার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সব সময় এ ধরণের নেতিবাচক কার্যত্রম চালিয়ে যাচ্ছে। আমি নিয়মনীতি মেনে দলনেত্রীকে অবগত করে এসেছি। আসার আগে পুরো করোনাকালে আমার নির্বাচনী এলাকা এবং জেলায় যথেষ্ট স্বাস্থ্যসেবার কাজ করে এসেছি। সেখানে ল্যাব স্থাপন করেছি। দফায় দফায় কুষ্টিয়াতে গিয়েছি, পর্যাপ্ত খাদ্য বিতরন করেছি। জেলার প্রশাসন জন প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ সবাইকে সমন্বয় করে এসেছি এবং এখান থেকেও নিয়মিত খোঁজ খবর নিচ্ছি। একটু পরই কুষ্টিয়ায় মেডিক্যাল সেন্টারের সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেবো।

হানিফ আরো বলেন, ২০১২/১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে বিএনপি-জামায়াত সারাদেশে আন্দোলনের নামে ব্যাপক সহিংসতা করে । ওই সময় আমি বিএনপি জামাতের বিরুদ্ধে সবচেয়ে বেশী কট্টর অবস্থানে ছিলাম। ফলে আমি তাদের টারগেটে পরিণত হয়। তারা সব সময় আমার পেছনে লেগে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে তাদের বিরুদ্ধাচরণ বন্ধ করার চেষ্টা করেছে । ২০১৩ এবং ২০১৪ সালে আমার বাসায় একাধিকবার বোমা মেরেছে। এক পর্যায়ে আমার সন্তানদেরকে কিডনাপের হুমকি দেয়। তাদের নিরাপত্তার কারণে আমার ভাইবোনদের পরামর্শে বাচ্চাদের এখানে পড়ার সিদ্ধান্ত নেই।

নন কানাডিয়ানেরা কি কানাডায় চিকিৎসা করাতে পারে? এই প্রশ্নের জবাব্‌ কেনো পারবেনা। সব দেশেই ভিসা নেয়ার আগে হেলথ ইন্স্যুরেস নিতে হয়। যা, ভিজিটরেরা অসুস্থ হলে সেই খাত থেকে চিকিৎসা করা হয়।

তিনি বলেন, ‘বেগম পাড়া’ শব্দটি অত্যন্ত নেতিবাচক এবং অপ্রাসঙ্গিক ব্যবহার করা হয়েছে। কারণ, ২০০৬ সালে বিএনপি সমর্থিত অনেক ব্যবসায়ী এখানে বাড়ি কিনে বসবাস শুরু করার পর বেগম পাড়া হিসাবে কথার প্রচলন হয়। কিন্তু আমি দৃঢ়তার সাথে জানাচ্ছি, কানাডায় আমাদের কোনো বাড়িঘর নেই। তা যাছাই করার জন্য বেশি দূর যাবার দরকার নেই; যে কোনো সংশিষ্ট অথোরিটির মাধ্যমে খোঁজ নিতে পারেন।

কবে দেশে ফিরবেন? এই প্রশ্নের জবাবে হানিফ বলেন, এখনো তো কোয়ারেন্টিনে আছি। এর মধ্যে আমার স্ত্রীর চিকিৎসা চলছে। জুলাই মাসের মাঝামাঝিতে ফেরার সম্ভাবনা বেশি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শিক্ষক

সরকারি শিক্ষকদের মতো সময়মতো বেতন চান মাদরাসা শিক্ষকরা

জুন 16, 2026
ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

জুন 16, 2026
মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল

জুন 16, 2026
Latest News
শিক্ষক

সরকারি শিক্ষকদের মতো সময়মতো বেতন চান মাদরাসা শিক্ষকরা

ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Hajari

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

বাংলাদেশ সীমান্ত

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa